× Banner
সর্বশেষ
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভূমিকার প্রশংসা করল আইসিআরসি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাত ; হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো উপদেষ্টার শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

শারীরিক সম্পর্ক করার অন্তত ২৪ ঘণ্টা পূর্বে পুলিশকে জানাতে হবে

admin
হালনাগাদ: শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: এক ব্রিটিশ নাগরিককে কোনো নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করার অন্তত ২৪ ঘণ্টা পূর্বে পুলিশকে জানানোর নির্দেশ দিয়েছেন আদালত। তিনি ধর্ষণের অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন কয়েকদিন আগে। এমনকি যে নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা হবে, পুলিশকে তার নাম, বয়স ও ঠিকানাও জানাতে হবে। আর তা না হলে ওই ব্যক্তিকে পাঁচ বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

নর্থ ইয়র্কশায়ারের নর্থালিরটনের ম্যাজিস্ট্রেট সম্প্রতি এ আদেশ দিয়েছেন।

শুক্রবার প্রকাশিত বিবিসির প্রতিবেদনে আইনগত কারণে ৪০ বছর বয়সি ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।

এর আগে ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল। তবে ২০১৫ সালে তিনি অভিযোগ থেকে মুক্তি পান। কারণ, তিনি আদালতে প্রমাণ করতে পেরেছেন যে, ওই নারীর সম্মতিতেই তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছিল। তবে ভবিষ্যতে যাতে এ ধরনের অপরাধ সংঘটিত না হয় সে জন্য তার ওপর এই বিধিনিষেধ আরোপ করা হলো।

রায়ে ম্যাজিস্ট্রেট আসামিকে উদ্দেশ করে বলেন, ‘আপনাকে অবশ্য যেকোনো নারীর নাম, ঠিকানা ও জন্মতারিখসহ পূর্ণ বিবরণ দাখিল করতে হবে। এ সবই করতে হবে যৌনসম্পর্ক স্থাপনের পরিকল্পনার কমপক্ষে ২৪ ঘণ্টা আগে।’ আদালত একই সঙ্গে ওই ব্যক্তির ইন্টারনেট এবং মোবাইল ফোন ব্যবহারেও বিধিনিষেধ আরোপ করেছেন। এ ছাড়া বাড়ি পরিবর্তন করতে হলে সেটিও আগেভাগে পুলিশকে জানাতে হবে বলেও নির্দেশ দিয়েছেন আদালত।


এ ক্যটাগরির আরো খবর..