× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতির শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: রবিবার, ২৫ মে, ২০২৫
শহীদ রাষ্ট্রপতির শাহাদাৎ

আগামী ৩০ মে স্বাধীনতার ঘোষক, বহু দলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষীকি যথাযথভাবে পালন উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ মে) সকালে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌর অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

কালীগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক মাহবুবার রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়ম যুগ্ম-আহবায়ক ডাঃ নুরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সাইদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ইলিয়াস রহমান মিঠু, উপজেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম, পৌর বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোশারফ কমিশনার সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি,সেক্রেটারি সহ নেতাকর্মীরা।

সভাতে, আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে সিন্ধান্ত ও বিভিন্ন কর্মপন্থা গ্রহণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..