× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার

অনলাইন ডেক্স

ইউক্রেনের শস্য রপ্তানিতে রাশিয়ার বাধা হয়ে দাঁড়াচ্ছে না : সের্গেই লাভরভ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
ইউক্রেনের শস্য রপ্তানিতে রাশিয়ার বাধা হয়ে দাঁড়াচ্ছে না : সের্গেই লাভরভ

তুরস্ক সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে বুধবার একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। এ সময় ইউক্রেনের এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ‘শস্য ছাড়া ইউক্রেন থেকে রাশিয়া কী চুরি করেছে?’

জবাবে লাভরভ বলেন, ইউক্রেনে রাশিয়ার উদ্দেশ্য এবং লক্ষ্য ‘স্পষ্ট’। ইউক্রেনের শস্য রপ্তানিতে রাশিয়ার বাধা হয়ে দাঁড়াচ্ছে না । শস্যের ক্ষেত্রে রাশিয়ান ফেডারেশনের সৃষ্টি করা কোনো বাধা নেই।

এর আগে তিনি বলেন, শস্য রপ্তানির বাধা দূর করার সব দায়ভার ইউক্রেনের ওপর। তারা যদি শস্য রপ্তানি করতে চায় তাহলে সাগরে রাখা মাইন সরাতে হবে। তিনি আরো বলেন যে, নিরাপদে শস্যবাহী জাহাজ ইউক্রেনের বন্দর থেকে বের হবে। আমরা আমাদের তুরস্কের সঙ্গে এ ব্যাপারে কাজ করব।

সমস্যা সমাধানে ইউক্রেনকে মাইন সরিয়ে বা নিরাপদ করিডোর তৈরি করে তাদের জাহাজ বন্দর থেকে বের হতে দিতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..