× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

শরীয়তপুরে ৫০টি গ্রামে ঈদুল আযহা উদযাপিত

admin
হালনাগাদ: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকেঃ সৌদি আরবের সাথে মিল রেখে আজ (সোমবার) শরীয়তপুরের প্রায় ৫০টি গ্রামে ঈদুল আযহা উদ্যাপিত হয়েছে।

হযরত মাওলানা সাইয়েদ শাহ আলী ওরফে সাইয়েদ জান শরীফ শাহ সুরেশ্বরী’র ভক্ত অনুসারীগন সৌদি আরবের সাথে মিল রেখে এই ঈদুল আযহা উদ্যাপন করে। এ বছরও সৌদি আরবের সাথে মিল রেখে এক দিন আগেই ঈদুল আযহা উদ্যাপন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুরেশ্বর দরবার শরীফের বর্তমান গদিনসীন পীর কামেল সৈয়দ শাহ কামাল নুরী সুরেশ্বরী ও তার ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মোঃ আঃ লতিফ।

সুরেশ্বর দরবার শরীফের ভক্তবৃন্দ, খাদেম ও পীর বেকলাদের মাধ্যমে জানা যায়, হযরত মাওলানা সাইয়েদ শাহ আলী ওরফে সাইয়েদ জান শরীফ শাহ সুরেশ্বরী’র বাংলা ১২৬৩ সালের ২ অগ্রহায়ণ জন্ম গ্রহন করেন। তার জীবদ্দশায় তিনি ভক্ত ও অনুসারীদের নিয়ে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদ্যাপন করতেন। সেই থেকেই তার অনুসারীরা প্রতি বছর সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদ্যাপন করে। বর্তমানে জান শরীফ শাহ সুরেশ্বরী’র বংশধরদের মধ্যে ১৮ জন পীল কেবলা রয়েছে। সুরেশ্বর দরবার শরীফের ঈদুল আযহা’র নামাজ অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৯টায়। নামাজে ঈমামতি করেন বেলাল নুরী।

সুরেশ্বর দরবার শরীফের বর্তমান গদিনসীন সৈয়দ শাহ নুরে কামাল সুরেশ্বরী বলেন, আমরা একই পৃথিবীতে বসবাস করি। পৃথিবীতে চাঁদও একটাই। সৌদি আরবে একদিন চাঁদ উঠবে আর বাংলাদেশে অন্যদিন চাঁদ দেখার সুযোগ নাই। তাই বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ববোধের সাথে মিল রেখেই সকল ভক্তবৃন্দ ও অনুসারীদের সাথে সৌদির সাথে মিল রেখেই ঈদ উদ্যাপন করি।


এ ক্যটাগরির আরো খবর..