× Banner
সর্বশেষ
হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক

শমশের গ্রুপের অফিস থেকে ১৬ লাখ টাকা লুট

admin
হালনাগাদ: সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্ট: শমশের গ্রুপের অফিস থেকে ১৬ লাখ টাকা লুট। রাজধানীর মধ্য বাড্ডায় অবস্থিত শমশের গ্রপের অফিসে এই ঘটনা ঘটে। এই ঘটনার জন্য ভবনের সিকিউরিটি গার্ডসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- ওই ভবনের সিকিউরিটি গার্ড মো. ফারুক মিয়া (২৮) এবং তার অপর দুই সহযোগী মো. রানা সরদার (৩৮) ও মো. ফিরোজ হোসেন (৫২)।

সংশ্লিষ্ট থানা পুলিশের সহায়তায় ফিরোজ হোসেনকে গোপালগঞ্জ থেকে, রানা সরদারকে খুলনা সদর থেকে এবং ফারুক মিয়াকে সাভারের নবীনগর থেকে গ্রেফতার করে বাড্ডা থানা পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) দিনগত মধ্যরাত থেকে সোমবার (১৬ নভেম্বর) সকাল পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কমকর্তা আমিনুল ইসলাম জানান, গত এক মাস আগে ফারুক ৭৩/৩ বাড্ডায় শমশের গ্রুপের অফিস ভবনে সিকিউরিটি গার্ড হিসেবে কাজে যোগদান করেন। প্রথম মাসের বেতন পেয়ে গত ৮ নভেম্বর দিনগত রাতে তিনি অপর দুই সিকিউরিটি গার্ডকে খাওয়ানোর কথা বলেন। এরপর খাবারের মধ্যে চেতনানাশক মিশিয়ে তাদের অজ্ঞান করে দুই সহযোগীকে নিয়ে ওই অফিসের ভেতরে ঢুকে ১৬ লাখ টাকা লুট করেন।

এ ঘটনায় ৯ নভেম্বর বাড্ডা থানায় একটি মামলা দায়ের করা হয়। এর ভিত্তিতে অভিযান চালিয়ে এ তিন জনকে গ্রেফতার করা হলো, জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..