× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত

শনি ও রোববার ব্যাংক খোলা পোশাকশিল্প এলাকায়

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬

অর্থনৈতিক ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে আগামী শনিবার ও রোববার খোলা থাকবে পোশাকশিল্প এলাকায় তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা।

তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের জন্য কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে বিমান, সমুদ্র বা নৌ ও স্থলবন্দরে বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাগুলো প্রতি শুক্রবার ও শনিবার এবং দেশের অপরাপর স্থানে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের এডি শাখা শুক্রবার ও শনিবার স্বীয় বিবেচনায় খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকে চার দিন সরকারি ছুটি ঘোষণার পর গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক পোশাকশিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, ঈদুল আজহার আগে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগর, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাকশিল্প এলাকার তফসিলি ব্যাংকের কেবলমাত্র তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ আগামী শনিবার ও রোববার খোলা রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে।

আর এ সময় সরকারি ছুটি থাকায় কার্যালয়ে যোগদানকারী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের যুক্তিসংগত ভাতা দেওয়ার জন্যও প্রজ্ঞাপনে বলে দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..