× Banner
সর্বশেষ
যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর

শত কোটি টাকার প্রকল্পে শম্বুক গতি

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

মাগুরা থেকে আব্দুস সালেক মুন্না মাগুরা প্রতিনিধি: ভবন নির্মানেই চলেগেছে ৫ বছর। এখনও ভেতরের রাস্থা , ডরমেটরি ও অন্যান্য আনুসঙ্গিক কাজ বাকী যা শেষ করতে সময় লাগবে আরো ১ বছর। ৭ বছর মেয়াদি এ প্রকল্পে হাতে থাকবে মাত্র ১ বছর। সেই সময়ে হাসের প্রজনন ও বাচ্চা বড় করার ক্ষেত্রে সর্ব উচ্চ ২ টা থেকে ৩ টা চালানের সময় পাওয়া যাবে।প্রতি চালানে ডিম ফোটানো থেকে বাচ্চা বড় করে বিক্রি করা যাবে সর্ব উচ্চ ৫০০০ হাস । যেখানে ৩ টি চালান থেকে ১ দিনের বাচ্চা ও একটু পরিনত বয়সের হাস প্রতিটি গড়ে ১০০ টাকা হিসবে বিক্রয় করে আয় হতে পারে সর্ব উচ্চ ১৫ লক্ষ টাকা। অথচ এই প্রকল্পের জন্য ব্যায় ধরা হয়েছে ৭০ কোটি টাকা।৭ বছর মেয়াদ শেষ হয়ে গেলে প্রকল্পের পরিনতি যদি ৩ বছর মেয়াদি পুর্ববর্তি প্রকল্পের মতো হয় তাহলে কোনই লাভ অসবে না।৭০ কোটি টাকার এ প্রকল্পের এমনই আশংকা প্রকাশ করেছেন মাগুরা সদরের রামনগর এলাকায় ৩ একর ১৮ শতক কৃষি জমিতে ১০ বছর আগে স্থাপিত হাস প্রজনন কেদ্রের কর্মরত কর্মচারী, কর্মকর্তা ও এলাকা বাসী।

হাস প্রজনন কেদ্রের অফিস সহকারী মোঃ রাসেল মন্ডল ও জেলা প্রণি সম্পদ অফিসের প্রধান সহকারী মোঃ আশরাফ আলী খন্দোকার সহ এলাকা বাসীর সাথে আলাপ কালে জানা গেছে সারা দেশে মাগুরা সহ ৮  জেলায় ২০০৭ সালে হাস প্রজনন ও পালনের জন্য এ ধরনের ৮টি কেন্দ্র স্থপিত হয়। ৩ বছর মেয়াদি মাগুরার প্রকল্পটি ছিল হাস পালনের জন্য। রামনগর এলাকার উল্ল্যেখিত জমি অধীগ্রহন করে ৩০ কোটি টাকা ব্যায়ে নানা স্থপনা গড়েতোলা হয়। যেখানে ১ দিনের হাসের বাচ্চা পলনের জন্য একটি বড়ধরনের সেড র্নিমান করা হয়। এখান থেকে হাসের বাচ্চা বড় করে এলাকার মানুষের মধ্যে বিক্রির কথা ছিল। কিন্তু এটার নির্মান কাজ শেষ হতে ২ বছর লেগে যায় অবশিষ্ট ১ বছরে মাত্র দুই হাজার  ১ দিনের হাসের বাচ্চা ১৫ দিন পর্যন্ত বড় করে বিক্রি করা সম্ভব হয়। এক দিনের বাচ্চা গুলো কেনা ছিল ১৫ টাকা দরে যা বিক্রি হয় ৫০ টাকা দরে । ফলে প্রতিটি হাস থেকে ৩৫ টাকা মুনাফা হিসেবে ৩০ কোটি টাকার এ প্রকল্প থেকে আসে ৭০ হাজার টাকা। মেয়দ শেষ হলে সকল স্থপনা পরিত্যাক্ত হয়ে যায়।যা এখোনও প্রায় সে অবস্থতেই আছে। এই দুর অবস্থার মধ্যেই প্রতিটি ৭০ কোটি টাকার মহা প্রকল্প নিয়ে মাগুরা সহ ১৮ জেলায় নতুন করে তৌরি হচ্ছে হ্যাচারি সহ হাস প্রতিপালনের জন্য আরো ৫ টি বড় ধরনের সেড। যেখানে মোট ব্যয় ধরা হচ্ছে ৭০ কোটি টাকা। মূল সংকট হচ্ছে ৭  বছর  মেয়াদি এ প্রকল্পের ৫ বছরই কেটে গেছে নির্মান কাজে। এটাকে ব্যবহারের উপযুক্ত করতে আরো ১ বছর লেগে যাবে। ফলে আগের প্রকল্পের মতোই বাকী ১ বছরে তেমন কোন লাভ জনক আর্থীক সুবিধা পাবেনা সরকার। বরং প্রকল্পের মেয়দ উত্তির্ণর পর আগের প্রকল্পের মতো যদি নতুন করে সম্প্রসারিত না হয় তবে পরিত্যক্ত হয়ে পনিতে যাবে ব্যয়িত ৭০ কোটি  টাকা। এ বিষয়ে হাস প্রজনন কেন্দ্রের মোঃ রাসেল মন্ডল বলেন,আমরা বিষযটি নিয়ে অনেক সংকিত । অমরা এখানে মোট ১৫ জন কর্মকর্তা কর্মচারী নিয়োজিত আছি। মাত্র ১ বছরে খুব বেশী কার্যক্রম চালানো সম্ভব হবে না।এটিকে লাভ জনক খাতে নিয়ে যেতে হলে প্রকল্পটি আরো কম পক্ষে ৫ বছর সম্প্রসারন করা প্রযোজন। তা হলে এখান থেকে এলাকা বাসী হাস নিয়ে পুষ্টির চাহিদা পুরোনের পাশাপাশি এটি বাড়িতে পালন করে আয় বৃদ্ধির সুযোগ পাবে। আর সে ক্ষেত্রে প্রকল্পের মুল উদ্দেশ্য বাস্তবায়িত হবে। এলাকার আব্দুল জলিল মোল্ল্যা,মোঃ নাছির হোসেন,রানা,অসিত বিশ্বাস সহ আরো অনেকে জানান, প্রথম দিকে তারা এই হাস পালন কেন্দ্র থেকে বেশ কিছু ১৫ দিনের বাচ্চা সংগ্রহ করে বাড়িতে বড় করেছেন যা থেকে অনেক মুনাফা অর্জন করেছেন। কিন্তু বিষয়টির প্রতি আগ্রহ হতে না হতেই প্রকল্পটি শেষ হয়ে যায়। বর্তমানে আরো বড় পরিসরে সম্প্রসারিত হওয়াই সেখান থেকে অধিকতর সুবিধা পাবার আশা করছেন এলাকাবাসী। এ কারনে সরকারের উচিত হবে ২০১৭ সালে প্রকল্প শেষ হবার পর আরো যেন সম্প্রসারিত হয়। তা হলে কেবল এটি নির্মনের উদ্দেশ্যে সফল হবে।

প্রকল্প এলাকার কুছুন্দি ইউনিয়ন চেয়ারম্যান বাকি বিলাহ সান্টু বলেন ‘ আগের প্রকল্পে মাত্র ৬ মাস এটি টিকে ছিল। কিন্তু তেমন উল্লেখযোগ্য আর্থিক সুবিধা এলাকাবাসী পায় নি। একারণে দাবী এবার যেন এটি টেকসই প্রকল্প হিসাবে সরকারি নজরদারীতে থাকে’।

এ বিষয়ে জেলা প্রানি সম্পদ কর্তা  কানই লাল সর্¦ণকার বলেন,‘ প্রকল্পটি রাজস্ব খাতে নেবার জোর প্রচেষ্টা চলছে। সেটা সম্ভব হলে এই আশংকা থাকবে না। যেহেতু অনেক টাকা ব্যায়ে এটি স্থাপিত হয়েছে সেকারণে যেভাবেই হোক এটি টিকিয়ে রাখা হবে। সে ক্ষেত্রে শুধু মাগুরা নয় আশেপাশের জেলাগুলো এখান থেকে একদিনের বাচ্চা, ডিম ও বিভিন্ন বয়েসী হাঁস নিয়ে লাভবান হবেন।


এ ক্যটাগরির আরো খবর..