× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ডেস্ক

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৬২২ আহত ১৫০০

Kishori
হালনাগাদ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
শক্তিশালী ভূমিকম্পে

আফগানিস্তানের পূর্বাঞ্চলে গভীর রাতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৬২২ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন আরও ১৫০০ মানুষ।যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় হেলিকপ্টার দিয়ে ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা।

সোমবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জানা গেছে, রোববার (৩১ আগস্ট) গভীর রাতে দেশটির পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম এবং দুর্যোগ ব্যবস্থাপনা না থাকায় ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলকে সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তালেবান সরকার।

রয়টার্সের খবরে বলা হয়, তালেবান-নিয়ন্ত্রিত আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৬ মাত্রার ভূমিকম্পে ১,৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন এবং প্রাণ গেছে ৬২২ জন। এর আগে রাষ্ট্রীয় সম্প্রচারক রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ) মৃতের সংখ্যা প্রায় ৫০০ বলে জানায়।

দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারীরা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। কুনার প্রদেশে তিনটি গ্রাম ধ্বংস হয়ে গেছে এবং আরও অনেক গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান এক বিবৃতিতে বলেন, হতাহতের সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

রয়টার্স প্রকাশিত ছবিতে দেখা গেছে, হেলিকপ্টারগুলো আহতদের সরিয়ে নিচ্ছে। বাসিন্দারা আহতদের অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে সেনা ও চিকিৎসকদের সাহায্য করছেন। মাত্র কয়েকটি ক্লিনিকের পরিসংখ্যানে ৪০০ জনেরও বেশি আহত এবং কয়েক ডজন নিহতের খবর পাওয়া গেছে।

এদিকে আল জাজিরার খবরে বলা হয়, আফগানিস্তানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাখতার জানিয়েছে, আহতদের চিকিৎসা দেয়া স্থানীয় হাসপাতালগুলোকে সহায়তা করার জন্য আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ৩০ জন ডাক্তার এবং ৮০০ কেজি সরঞ্জাম ওষুধ কুনারে পাঠিয়েছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রধান তালেবান নেতা মোল্লা নূরউদ্দিন তুরাবও সংকট মোকাবেলা প্রচেষ্টা তদারকি করার জন্য কুনারে পৌঁছেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এই ভূমিকম্পটি বিশেষভাবে ভয়াবহ ছিল কারণ এটি মাত্র ৫ মাইল গভীরতায় আঘাত হানে, এমনকি মাঝারি মাত্রার ক্ষেত্রেও এটি আরও ধ্বংসাত্মক হয়ে ওঠে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের নোরগাল জেলা। তালেবান সরকার জানিয়েছে, কুনারে শত শত মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..