× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

শওকত মাহমুদ ৩ দিনের রিমান্ডে

admin
হালনাগাদ: বুধবার, ১৯ আগস্ট, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ রমনা থানার নাশকতা মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ বুধবার তার এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৯ জানুয়ারি রমনা থানার মগবাজার এলাকার সেলিব্রেশন কমিউনিটি সেন্টারের সামনে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ওই থানার এসআই আতিকুর রহমান মামলাটি দায়ের করেন। এর আগে রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের গেট থেকে মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে গ্রেফতার করা হয় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের (বিএফইউজে) সভাপতি শওকত মাহমুদকে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার মাশরুকুর রহমান খালেদ মঙ্গলবার বলেন, গাড়ি পোড়ানোর অভিযোগে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..