× Banner
সর্বশেষ
আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী

লোপাট হওয়া অর্থ উদ্ধারে সহযোগিতা করতে চায় বিএনপি

admin
হালনাগাদ: সোমবার, ৪ এপ্রিল, ২০১৬

লোপাট হওয়া অর্থ উদ্ধারে কেন্দ্রীয় ব্যাংককে সহযোগিতা করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

সোমবার (০৪ এপ্রিল) দুপুরে মতিঝিল কেন্দ্রীয় ব্যাংকে বিএনপির গবেষণামূলক একটি  প্রতিবেদন গভর্নরের নিকট জমা দিয়ে উপস্থিত সাংবাদিকদের একথা বলেন বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম।

তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক থেকে লোপাট হওয়া অর্থ জনগণের। জনগণের এই টাকা লোপাটে বিএনপি উদ্বিগ্ন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ বিষয়ে এক্সপার্টদের দিয়ে একটি গবেষণামূলক প্রতিবেদন তৈরি করিয়েছেন। এই গবেষণামূলক প্রতিবেদনটি গভর্নরের কাছে পৌছে দিয়েছি। আমরা আশা করছি এটি তারা পর্যবেক্ষন করলে দোষীরা ধরা পড়বে।

এ সময়ে তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের একটি চিঠিও গভর্নরের কাছে দিয়েছি।

প্রতিবেদন জমা দেওয়ার সময় বিএনপির সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি উপস্থিত ছিলেন

 


এ ক্যটাগরির আরো খবর..