× Banner
সর্বশেষ
ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর – আইজিপি শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে – বিমান প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান ১৪ মার্চ থেকে দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু, প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ মাদারীপুরে হত্যার জেরে ৩০টি বসতঘরে আগুন, ঘটনাস্থলে ডিআইজি কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে

লোকনাথ ব্রহ্মচারী সেজে বৃদ্ধার সাথে প্রতারণা

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৫ মার্চ, ২০২০
লোকনাথ সেজে প্রতারণা

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরাঃ নিজেকে বাবা লোকনাথ ব্রহ্মচারী পরিচয় দিয়ে স্বামীর মৃত্যু শংঙ্কা ও সংসারে অশান্তির কথা বলে বৃদ্ধার স্বর্ণালঙ্কার নিয়ে প্রতারকের পগার পার।

আশাশুনিতে ধর্মীয় লেবাছধারী প্রতারকের খপ্পরে পড়ে এক বৃদ্ধা ৩০ হাজার টাকার স্বর্ণালঙ্কার খুইয়েছেন। সদরের মানিকখালী গ্রামে এ ঘটনা ঘটে। মানিকখালী গ্রামের রামপদ সানার স্ত্রী গীতারানী সানা বুধবার বাড়িতে একা ছিলেন। বাড়ির সবাই আত্মীয়ের বাড়িতে গিয়েছিল। এসময় ৫০ বছরাধিক বয়সী এক ব্যক্তি তাদের বাড়িতে ঢুকে থলে হাতে নিজেকে বাবা লোকনাথ ব্রহ্মচারী পরিচয় দিয়ে সেখানে গিয়ে ওঠে।

স্বামীর মৃত্যু শংঙ্কা, ছেলের আয়ের টাকা অপব্যয় হচ্ছে ও বাড়ির সুখশান্তি নষ্ট হচ্ছে এমন কথা বলে, এরথেকে রক্ষার জন্য নানান কথা বলতে থাকে। এরপর ধর্মীয় কর্ম করতে থাকে। একপর্যায়ে স্বর্ণ ধোয়া পানি লাগবে বলে জানালে, বৃদ্ধা তার কানের দুল খুলে দেন। দুল পানির পাত্রে চুপিয়ে সামনে এনে রাখা হয়। পেয়ার পাতায় পানি দিয়ে তা খাওয়ানো হয়। এরপর বৃদ্ধাকে চোখ বন্ধ করে প্রার্থনা করতে বলা হয়।

চোখ বন্ধ করে প্রার্থনা শুরু করলে এসুযোগে প্রতারক স্বর্ণালঙ্কার উঠিয়ে লুকিয়ে ফেলে এবং দু’টি কয়েন ১০ টাকার নোটে মুড়িয়ে বৃদ্ধার হাতে দিয়ে বলে ৩দিন পর মোড়ক খুলে অলঙ্কার ব্যবহার করলে সকল সমস্যা দূর হয়ে যাবে। এজন্য তাকে কোন টাকা দিতে হবে না, ধুপপাতা কিনে দিলে হবে। বলে বৃদ্ধাকে নিয়ে সামনের দোকানে যায়। বৃদ্ধা ফিরে অজ্ঞান হয়ে যায়। বাড়ির লোকজন ফিরে এসে ঘটনা জানতে পারে। উক্ত প্রতারক এলাকায় আরো কয়েকটি স্থানে প্রতারনার চেষ্টা করেছে বলে জানাগেছে।


এ ক্যটাগরির আরো খবর..