× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

নোয়াখালী প্রতিনিধি

লোক সমাগমের প্রস্তুতির অভিযোগ: নোয়াখালীতে আ.লীগ নেতা গ্রেপ্তার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
লোক সমাগমের প্রস্তুতির অভিযোগ:

নোয়াখালীর সুবর্ণচরে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনিসুল হক ওরফে জাহাঙ্গীরকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল সোমবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার চরবাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আনিসুল হক সুবর্ণচরের খাসেরহাট বাজারের একজন ব্যবসায়ী ও বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি।

পুলিশ ও স্থানীয় জানায়, গতকাল সোমবার রাত সাড়ে দশটার দিকে সুবর্ণচরের চরবাটা এলাকা থেকে ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা আনিসুল হককে গ্রেপ্তার করে চরজব্বর থানার পুলিশ। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তারের ঘটনাটি জানাজানি হওয়ার পর রাতেই ব্যবসায়ীদের তরফ থেকে আজ মঙ্গলবার সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খাসেরহাটের সকল দোকানপাট বন্ধ রাখার অনুরোধ জানিয়ে মাইকিং করা হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, আগামী ১৩ অক্টোবর ঘিরে ঢাকায় লোক সমাগমের প্রস্তুতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ থাকায় আওয়ামী লীগ নেতা আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..