× Banner
সর্বশেষ
দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী

লাশবাহী নছিমন দূর্ঘটনায় আহত-১০

admin
হালনাগাদ: শুক্রবার, ৮ এপ্রিল, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ  সড়ক দূর্ঘটনায় নিহত সুরাত আলীর লাশ হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার পথে দূর্ঘটনার শিকার হয়েছে লাশবাহী স্যালো ইঞ্জিন চালিত যান নছিমন।

এ ঘটনায় আহত হয় নিহত সুরত আলীর ছেলে ইয়াছিন আলী (১৪), তার আত্মীয় বিটন (২৭), আরজান (৩৫), ইউপি সদস্য ইমদাদুল হক (৫৫), হারেজ উদ্দীন (৫০) সহ ১০ জন। আহতের মধ্যে আরজান ও ইমদাদুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি ফার্মের সামনে এ দূর্ঘটনা ঘটে। আহতদের বাড়ি চুয়াডাঙ্গা জেলার কুলপালা গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পুরাতন দরবেশপুর নামক স্থানে মোটর সাইকেলের ধাক্কায় নিহত হয় মুদি ব্যবসাী সুরত আলী। তার লাশ মেহেরপুর হাসপাতালের মর্গে রাখা ছিল। সকালে তার আত্মীয় স্বজনদের কাছে পুলিশ লাশটি হস্তান্তর করেন। লাশটি একটি স্যালো ইঞ্জিন চালিত যান নছিমনযোগে নিয়ে যাবার পথে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি ফার্মের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে আহত হয় ১০ জন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে আরজান ও ইমদাদুলের অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক ।


এ ক্যটাগরির আরো খবর..