× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

স্বদীপ রায়, ভ্রাম্যমাণ প্রতিনিধি

লালমনিরহাটের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি ও পুলিশ

Dutta
হালনাগাদ: সোমবার, ২ অক্টোবর, ২০২৩
dinajpur

লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সীমান্ত হতে বিজিবি কতৃক আটককৃত মাদকদ্রব্য সমূহ ধ্বংস করা হয়েছে ২৯ সেপ্টেম্বর, ২০২৩ইং বৃহস্পতিবার সকালে লালমনিরহাট ১৫ বিজিবির উদ্যোগে বিজিবি প্রশিক্ষন মাঠে এই মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নের অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম।
বিশেষ অতিথি ছিলেন রংপুর সেক্টর কমান্ডার উপ-পরিচালক কর্নেল মোঃ ইয়াছির জাহান হোসেন। লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের আয়োজনে বিজিবি প্রশিক্ষণ মাঠে এ ধ্বংসকরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে:কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ।
এ সময় ৪ কোটি ৪৭ লক্ষ ১৯ হাজার টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিজিবি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশ ও জাতি গঠনেও কাজ করছে।
চোরাচালান রোধ, মাদককারবারীদের আটক সহ সীমান্তবাসীদের জন্য সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে। তাছাড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো ও সীমান্ত হত্যা বন্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
এ অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ বিভাগের কর্মকর্তাগন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা সহ সুশীল সমাজের নাগরিক, সাংবাদিক, শিক্ষার্থী সহ অনেকে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..