× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

লক্ষ্মীপুরের কমলনগরে গৃহবধু গণধর্ষণ মামলায় ৪ জনের মৃত্যুদন্ড

admin
হালনাগাদ: বুধবার, ২৯ মার্চ, ২০১৭

লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরের কমলনগরে রহিমা খাতুন নামের এক গৃহবধুকে গণধর্ষণ দায়ে ৪ জনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।

(আজ) বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. আবুল কাশেম চৌধুরী এ রায় দেন। এসময় মৃত্যুদন্ড প্রাপ্ত ৪ জনের প্রত্যককে ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আনোয়ার নামের ওপর এক আসামীকে এ মামলা থেকে বেকসুর খালাস প্রদান করেন আদালত। মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন, সানাউল্লাহ, আবদুর রহিম, হারুন ও আবুল কাসেম ওরফে কাসেম মাঝি। এরা সবাই কমলনগরের চর কাদিরা ইউনিয়নের বাসিন্দা।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২২ ডিসেম্বর গভীর রাতে কমলনগর উপজেলার চর কাদিরা এলাকায় জোরপূর্বক ওই গৃহবধুর বসত ঘরে  ঢুকে পালাক্রমে তাকে গণধর্ষণ করে অভিযুক্তরা। গণধর্ষণ শেষে ওই গৃহবধুর গোপনাঙ্গে খুটি দিয়ে নির্যাতন করে তারা। এ ঘটনায় ভিকটিমের স্বামী রফিক উল্যা বাদী হয়ে ২৯ ডিসেম্বর কমলনগর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ৫জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর আদালতে এ মামলার চার্জশীট দাখিল করে। বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানী ও ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে (আজ) দুপুরে বিজ্ঞ আদালত এ রায় দেন। রাষ্ট্রপক্ষের কৌশলী এপিপি এডভোকেট আবুল বাসার এ রায়ে সন্তোষ প্রকাশ করেন।


এ ক্যটাগরির আরো খবর..