× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়লেও দেশে তেলের সংকট নেই-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী        পানির ট্যাংকে ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুত পবিত্র ত্যাগ ও সংযম মাস রমজানে মানুষকে কষ্ট দেবেন না -প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের অশুভ পন্থা অবলম্বন না করার আহ্বান প্রধানমন্ত্রীর ব্রিটিশ কাউন্সিলের উইমেন অব দ্য ওয়ার্ল্ড গ্র্যান্ট বিজয়ীদের নাম ঘোষণা অমর একুশে বইমেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সমাজের মূল ধারায় প্রতিবন্ধীদের বাঁধা সম্মিলিতভাবে দূর করতে হবে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী তেল-গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি; সিন্ডিকেটের কবলে ক্রেতারা বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে – জ্বালানি মন্ত্রী

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেফতার -২

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ মে, ২০২২
লক্ষ্মীপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেফতার -২

লক্ষ্মীপুরের রায়পুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করে ভাড়া বাসায় রেখে ধর্ষণের অভিযোগে মো. রাব্বি ও মো. হৃদয় নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১০ মে) দুপুর ১টার দিকে র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক খন্দকার শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে সোমবার (৯ মে) রাত ৩ টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার হাসপাতাল রোডের একটি ভাড়া বাসা থেকে ছাত্রীকে উদ্ধার ও দুই যুবককে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তার হওয়া রাব্বি উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চরপাতা গ্রামের কামাল হোসেনের ছেলে ও তার সহযোগী হৃদয় সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের আবদুল মতিনের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, গত ৮ মে সন্ধ্যায় স্কুলছাত্রী পূর্ব চরপাতা গ্রামে খালার বাড়ির পেছনে টিউবওয়েল থেকে পানি আনতে যায়। এসময় পূর্ব পরিকল্পিতভাবে রাব্বি তাকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে। এতে রাব্বিকে হৃদয় সহযোগীতা করে। পরে ছাত্রীকে লক্ষ্মীপুর পৌরসভার হাসপাতাল রোড এলাকার ভাড়া বাসায় এনে রাখে। সবার কাছে রাব্বি তাকে তার স্ত্রী পরিচয় দেয়। দুইদিন বাসায় আটকে রেখে জোরপূর্বক রাব্বি তাকে একাধিকবার ধর্ষণ করে। সোমবার (৯ মে) সন্ধ্যা ৭টার দিকে স্কুলছাত্রীর মামা র‌্যাব-১১ এর নোয়াখালী কার্যালয়ে অভিযোগ করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিমকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক বলেন, ছাত্রীর মামা গ্রেপ্তার হওয়া দুইজনের বিরুদ্ধে রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আসামিদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..