× Banner

লক্ষ্মীপুরে সন্ত্রাস-জঙ্গীবাদের বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত মানববন্ধন

admin
হালনাগাদ: সোমবার, ১ আগস্ট, ২০১৬

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে সন্ত্রাস-জঙ্গীবাদের বিরুদ্ধে বিভিন্ন স্কুল, কলেজ, ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুলাই) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপি নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সম্প্রতি রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্ট এবং শোলাকিয়ার ঈদ জামাতে জঙ্গী হামলার ঘটনায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ গ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়, হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়, হাজিরপাড়া হামিদিয়া দাখিল মাদ্রাসা, ফতেহপুর রহমানিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, আমানীলক্ষ্মীপুর বেগম হামিদা উচ্চ বিদ্যালয় ও আলহাজ্ব ইব্রাহীম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়সহ অন্তত ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

এ সময় সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে কঠোর সমালেচনা করে বক্তব্য রাখেন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ খান, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওঃ নুরুল ইসলাম, ফতেহপুর রহমানিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) দেলোয়ার হোসেন, অভিভাবক সদস্য জাহের আহম্মদ ভূঁইয়া, আমানীলক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-কামাল মাহমুদ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..