× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাজেটে শুল্ক বৃদ্ধি: বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় মাছ আমদানি প্রায় বন্ধের পথে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারী হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার শুরু করব – শিক্ষামন্ত্রী কৃষিতে সেন্সর, এআই ও ড্রোন ব্যবহারে কর্মপরিকল্পনা হচ্ছে – প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে পাগলীর ভয় দেখিয়ে শিক্ষার্থীদের যৌন হয়রানি, ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও

admin
হালনাগাদ: বুধবার, ৪ জুলাই, ২০১৮

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার করাতির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষক তোফায়েল আহামদ কর্তৃক প্রাইভেট পড়ানোর সময় পাগলীর ভয় দেখিয়ে কোমলমতি প্রায় ৩০জন শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাজাহান আলি।

মঙ্গলবার দুপুরে তিনি ঘটনাস্থল করাতির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গ্রামবাসীর সাথে এ বিষয়ে কথা বলেন। এ সময় স্থানীয়রা অভিযুক্ত খন্ডকালীন শিক্ষক তোফায়েল আহাম্মদের বিচারের দাবিতে বিক্ষুদ্ধ হয়ে উঠে।

এ ব্যপারে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাজাহান আলির সাথে মোবাইল ফোনে যোগাযাগ করা হলে তিনি বলেন, করাতির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক তোফায়েল আহাম্মদ কর্তৃক শিশু শিক্ষার্থীদের যৌন হয়রানির বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আগেই লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে এবং এ বিষয়ে তদন্তের জন্য উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লাকে নির্দেশ দেয়া হয়েছে। শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের যৌন হয়রানির ঘটনাটি দুঃখজনক বলেও তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য যে, চর রমনী মোহন ইউনিয়নের করাতির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন বছর পূর্বে খন্ডকালীন শিক্ষক নিয়োগ পান তোফায়েল আহমদ। নিয়োগের পর স্থানীয় হাওলাদার বাড়িতে লজিং মাষ্টার থেকে পাশ্ববর্তী একটি মসজিদে ইমামতি করতেন। পাশাপাশি সকালে আরবি শিক্ষা ও রাতে প্রাইভেট পড়াতেন ওই শিক্ষক। এ সুবাধে কোমলমতি শিশু ছাত্রীদের কোরআন-হাদীস ও পাগল করার ভয় দেখিয়ে শিক্ষকের সকল কথা মানতে অনুরোধ করে যৌন হয়রানি (ধর্ষণ ও শ্লীলতাহানি) করে আসছিলেন তোফায়েল। মঙ্গলবার (২৬ জুন) একইভাবে এক ছাত্রীকে এমন কাজ করলে সে বিষয়টি পরিবারকে জানায়। এর পর বিদ্যালয়ের শিক্ষকদের বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে অন্য ছাত্রীরাও তাদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেন। এতে শিক্ষক তোফায়েলের সকল অপকর্ম ফাঁস হয়ে যায়। লোকমুখে শোনা যাচ্ছে প্রায় ৩০ জন শিক্ষার্থী ওই শিক্ষক কর্তৃক যৌন হয়রানির শিকার হয়েছেন। বিষয়টি ছড়িয়ে পড়লে কৌশলে অভিযুক্ত শিক্ষক তোফায়েল আহমদ এলাকা ছেড়ে পালিয়ে যায়।

একাধিক শিক্ষার্থী জানান, প্রাইভেট পড়তে গেলে হুজুর স্যার তাদের শরীর বন্ধ করার নামে ছাত্রীদের অঙ্গে তেল মালিশ করে যৌন হয়রানি করতো। বিষয়টি কাউকে না বলার জন্য কোরআন-হাদিস ধরিয়ে ভয় ভীতি দেখাতো। আর কাউকে বললে ঐ এলাকার রুপালী পাগলীর মতো হয়ে যাবি বলে ভয় দেখাতো। এ কারণে অনেকেই ভয়ে কাউকে কিছু বলেনি।


এ ক্যটাগরির আরো খবর..