× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

লক্ষ্মীপুরে কোস্টগার্ডের বিরুদ্ধে ৯ লাখ টাকার মাছ লুটের অভিযোগ

admin
হালনাগাদ: শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

সোহেল মাহমুদ মিলন, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে কোস্টগার্ড সদস্যদের বিরুদ্ধে স্থানীয় ৮ মৎস্য ব্যবসায়ীদেরকে মারধর করে প্রায় ৯ লাখ টাকা মুল্যের মাছ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ  পাওয়া গেছে। শনিবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসকাবে ভুক্তভোগী মৎস্য ব্যবসায়ীরা সংবাদ সম্মেলনের আয়োজন করে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রবি। তিনি অভিযোগ করেন, শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে কমলনগরের মতিরহাট মাছ ঘাট থেকে ৮ জন মৎস্য ব্যবসায়ী ইলিশ সহ বিভিন্ন প্রজাতির প্রায় ৯ লাখ টাকার মাছ নিয়ে আসছিলেন। এসময় তারা সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকায় পৌঁছালে স্থানীয় কোস্টগার্ড সদস্যরা ওই ব্যাবসায়ীদের মারধর করে মাছ গুলো আটক করে নিয়ে যায়। পরে বড় ইলিশসহ অন্যান্য মাছ গুলো সরিয়ে ফেলে ছোট মাছ গুলো মৎস্য বিভাগের লোকজনের কাছে হস্থান্তর করে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সমিতির সহ-সভাপতি মনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য আবুল কাশেম, ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুর রব, মোহাম্মদ ইউছুপ, আব্দুল মন্নান, মো. গফুর, মিতাল হোসেন, আবুল কাশেম ও আব্দুল কাদের।

 


এ ক্যটাগরির আরো খবর..