× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

লক্ষ্মীপুরে কিশোরীকে ধর্ষনের পর হত্যা

admin
হালনাগাদ: রবিবার, ১০ জুন, ২০১৮

তানভীর আহমদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের শাকচরে ধর্ষণের পর কিশোরীকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়েছে পাষন্ডরা। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আসমা বেঁচে আছে ভেবে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এরআগে পুকুর থেকে আসমা আক্তার নামে ১৪ বছর বয়সী ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে তার স্বজনরা। স্বজনদের অভিযোগ ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। আসমার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও তারা জানান। পুকুর থেকে আসমাকে উদ্ধারের সময় তার মরদেহ বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়। আসমা স্থানীয় শাকচর গ্রামের ফয়েজ আহমদের মেয়ে।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, মেয়ে আসমাকে নানুর কাছে রেখে তার মা’ তার বাবার কর্মস্থল ফেনীতে যান। শনিবার সন্ধ্যার পর আসমাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন নানুসহ স্বজনরা। রাত ৮টার দিকে বাড়ির পাশের পুকুরে বিবস্ত্র অবস্থায় তার দেহ ভাসতে দেখেন দুই ভাই।
পরে তাদের চিৎকারে স্থানীয়রা এসে আসমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মামা মো. হানিফ ও নানু হালিমা বলেন, বিবস্ত্র অবস্থায় পুকুর থেকে আসমার মরদেহ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবদীন বলেন, আসমাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে ধর্ষণ হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যাবে।


এ ক্যটাগরির আরো খবর..