লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কৃতি শিক্ষার্থী সম্মাননা

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি ::  লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ আগস্ট) বেলা ১১টায় জেলা শহরের বাইশমারা একাডেমিক ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশনও করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও ডিন, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আলাউদ্দিনের সভাপতি বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ জামান রিপন, জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান।

এছাড়াও ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।