× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় ও বার্ষিক পুরস্কার বিতরণী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭

লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে “দুর্নীতি বিরোধী কার্যক্রমকে বেগবান ও মাদকের অপব্যবহার রোধে মানসম্মত শিক্ষা বিস্তারের মাধ্যমে একটি দক্ষ জনশক্তির ভিত গড়ে তোলা” বিষয়ক মত বিনিময় সভা এবং বার্ষিক পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের শ্রেষ্ঠ বেসরকারি বিদ্যাপিঠ হিসেবে খ্যাত এ বিদ্যালয় প্রাঙ্গণে (আজ) বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসক হোমায়রা বেগম।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুরুজ্জামান, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ খান, স্থানীয় চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য মাওঃ মো. আব্দুল কুদ্দুছ।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মাষ্টার কাজী মোস্তফা কাজলের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য মহিউদ্দিন ভুলু, দেলোয়ার হোসেন, বিদ্যালয়ের সাবেক রেক্টর হোসেন আহমেদ, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান নিজাম, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুসহ শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ ও বিপুল সংখ্যক ছাত্রছাত্রী।
অনুষ্ঠানের শেষভাগে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..