× Banner
সর্বশেষ
দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন নড়াইলের পল্লীতে ইউপি সদস্যকে কুপিয়ে খুন বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডাসারে যৌতুকের নির্যাতনে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শাশুড়ী শ্রীঘরে  ডাসারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা

র‌্যাব সদস্যের বাড়ীতে আগুন দিয়েছে প্রতিপক্ষরা

admin
হালনাগাদ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের ভদ্রডাঙ্গা গ্রামের পুর্ব শত্রুতার জের ধরে এক র‌্যাব সদস্যের বাড়ীতে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, ভদ্রডাঙ্গা গ্রামের সাজ্জাদ উদ্দীন কুষ্টিয়া র‌্যাবে কর্মরত আছেন। তার পিতা মনির উদ্দিন ওই গ্রামের একজন মাতব্বর। চলতি বছরের শুরুর দিকে মনির হোসেনের এক সমর্থককে বেঢ়ড়ক মারধর করে একই গ্রামের রিন্টু ও আব্বাস। এ ঘটনায় মনির উদ্দিন থানায় মামলা করলে বিভিন্ন সময় মামলা তুলে নিতে হুমকি ধামকি দিয়ে আসছিল রিন্টু। এরই জের ধরে গত দেড় মাস আগে ওই গ্রামে আবারো সংঘর্ষের ঘটনা ঘটে। রিন্টু ও আব্বাস বাহিনীর দাপটে বাড়ী ছাড়া হতে হয় মনির উদ্দিন ও তার পরিবারের লোকজনের।
মঙ্গলবার ভোররাতে মনির উদ্দিনের বাড়ীতে আবারো কে বা কারা আগুন ধরিয়ে দেয়। আগুন লাগার খবর পেয়ে এলাকাবাসী এসে ১ ঘন্টা চেষ্টা করে নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে মনির উদ্দিনের স্ত্রী ও র‌্যাব সদস্য সাজ্জাদ হোসেনের মা জানান, পুর্ব শুত্রুতার জের ধরে আব্বাস ও রিন্টু তার বাড়ীতে আগুন দিয়েছে। তিনি এর সুষ্টু বিচার আশা করেন।
শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম বলেন, আগুন লাগার খবর শুনেছি। সেখানে অফিসার পাঠিয়েছি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..