ডেস্ক রিপোর্ট: নাসির উদ্দিন আহমেদ রিন্টুকে আটক করা হয়েছে যিনি বিএনপির প্রয়াত নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ছোট ভাই। সোমবার রাত ১০টার দিকে রাজধানীর হাজারীবাগের বাসা থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের প্রেস সেক্রেটারি জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানান।