× Banner
সর্বশেষ
হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক হাওড়াঞ্চলের ধান যথাসময়ে কাটার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে – কৃষিমন্ত্রী গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার বিএনপি নেতার অফিসে হামলা চালিয়ে ভাংচুর, মারধর উত্তরাধিকার সূত্রে আমরা একটাপঙ্গু অর্থনীতি পেয়েছি – তথ্যমন্ত্রী ‎সংরক্ষিত নারী আসনে এমপির মনোনয়নে মনোনীত ঝিকরগাছার সাবিরা সুলতানা মুন্নী ঝিকরগাছায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৫ সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

রোগীর ছদ্মবেশে ভুয়া চিকিৎসককে ধরল ইউএনও

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১০ মে, ২০২৩
noakhali

নোয়াখালীতে রোগী সেজে এক ভুয়া চিকিৎসককে হাতেনাতে আটক করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।  পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত এম ইউ সবুজ (৪০)। আদালতের আদেশের পর সুধারাম থানা-পুলিশের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১০ মে) দুপুরে শহরের জহুরুল হক মিয়ার গ্যারেজ এলাকা থেকে ওই ভুয়া চিকিৎসককে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শহরের জহুরুল হক মিয়ার গ্যারেজ এলাকায় এম ইউ সবুজ নামে এক ব্যক্তি চিকিৎসক সেজে চেম্বার খুলে দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। গোপন সূত্রে এ তথ্য পেয়ে আজ সকালে ইউএনও নিজাম উদ্দিন আহমেদ নিজেই ওই ব্যক্তির মুঠোফোনে যোগাযোগ করে সিরিয়াল দেওয়ার অনুরোধ করেন। তখন তাকে বলা হয়, ‘সিরিয়াল লাগবে না, ডাক্তার সাহেব চেম্বারে আছেন। ওই তথ্যের ভিত্তিতে দুপুর ১২টার দিকে ইউএনও নিজেই পুলিশ নিয়ে ওই ব্যক্তির চেম্বারে গিয়ে অভিযান চালান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ বলেন, অভিযানের সময় ওই ব্যক্তি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিলেও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের কোনো সনদ তিনি দেখাতে পারেননি।  ভুয়া চিকিৎসক সেজে চিকিৎসা দেওয়ার বিষয়টি তিনি স্বীকার করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..