× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

ভারত প্রতিনিধি

রেলগেট ভেঙে লাইন পেরিয়ে গেল হাতি

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
রেলগেট ভেঙে হাতি

বন্ধ রেলগেট। কিন্তু তাতে আটকানো যায়নি গজরাজকে। গায়ের জোরে রেলগেট ভেঙেই রেললাইন পেরিয়ে গেল হাতি। ইতিমধ্যেই সেই ভিডিয়ো ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। হাতির শক্তি প্রদর্শনের সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন এলাকার মানুষ।

সমাজমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বাংলা-ঝাড়খণ্ড সীমানা লাগোয়া জামশেদপুর বন বিভাগের চাকুলিয়া রেঞ্জের সুনশুনিয়া এলাকায় ওই ঘটনা ঘটেছে। রেলের দক্ষিণ-পূর্ব শাখার খড়গপুর-টাটানগর শাখার সুনশুনিয়া রেলগেটটি ভেঙে ফেলেছে একটি দলছুট হাতি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুনশুনিয়া এলাকাটি জঙ্গল সংলগ্ন। ৭ আগস্ট সোমবার ভোরে জঙ্গল থেকে বেরিয়ে একটি হাতি হঠাৎ রাস্তায় উঠে পড়ে। গ্রামবাসীদের তাড়া খেয়ে দৌড় শুরু করে হাতিটি। রেলগেট ভেঙে লাইন পেরিয়ে যায় হাতিটি।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, বাংলা-ঝাড়খণ্ড সীমানায় দাপিয়ে বেড়াচ্ছে হাতির পাল। সেই দলেরই একটি হাতি রেলগেট ভেঙে দেয় সোমবার ভোরে।


এ ক্যটাগরির আরো খবর..