× Banner
সর্বশেষ
সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হচ্ছে খাল পূন:খনন শেষে পৌনে এক কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিলেন ইউএনও সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল মালয়েশিয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগল ও হালাল মাংস রপ্তানির নতুন সম্ভাবনা বেনাপোল ইমিগ্রেশনে কৃষকলীগ নেতা গ্রেফতার দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: মির্জা ফখরুল ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবার পেল ১ কোটি ১৯ লাখ টাকার অনুদান মুখ সামলান আর তা না হলে শরীর সামলাতে পারবেন না – এমপি খোকন তালুকদার আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী

রেলওয়ের ২০০ টি কোচ কেনার জন্য চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষর

admin
হালনাগাদ: রবিবার, ৪ নভেম্বর, ২০১৮

আজ ঢাকায় রেলভবনে বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি মিটার গেজ যাত্রীবাহী কোচ কেনার চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক মৃণাল কান্তি বণিক এবং নির্মাণকারী প্রতিষ্ঠান চায়নার সিআরআরসি’র ভাইস প্রেসিডেন্ট চেন জিয়ানপেং (Chen Jianpeng)। এ সময় রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, এ সরকারের মেয়াদে ২৭০টি কোচ রেল বহরে যোগ হয়েছে। ইন্দোনেশিয়া থেকে আরো ২০০ টি মিটার গেজ ও ৫০টি ব্রডগেজ কোচ এ বছরের শেষ নাগাদ আনা হবে। এছাড়া কোরিয়া থেকে ৫০টি মিটার গেজ কোচ এবং পদ্মা সেতু প্রকল্পের মাধ্যমে ১০০টি মিটার গেজ কোচ আনা প্রক্রিয়াধীন আছে। ৪৬ টি ইঞ্জিন এ মেয়াদে আনা হয়েছে। ৭০ টি ইঞ্জিন কোরিয়ার হুন্দাই কোম্পানি সরবরাহ করবে।

মন্ত্রী আরো বলেন, অবহেলিত রেলখাতকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে। চলমান প্রকল্পগুলো বাস্তবায়িত হলে রেলওয়ের আমূল পরিবর্তন হবে। বর্তমানের তুলনায় অধিকহারে রেলওয়ের মাধ্যমে যাত্রীদের সেবা করা সম্ভব হবে।

অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কাজী মোঃ রফিকুল আলম, নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..