× Banner
সর্বশেষ
গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে আরও গতিশীল করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় মিশরের সঙ্গে যৌথ উদ্যোগে গুরুত্ব: তথ্যমন্ত্রী ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীর তরুণের তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়াতে চায় বাংলাদেশ-চীন পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা বৃষ্টিতে পানিবন্দি ভোলার কয়েক হাজার মানুষ তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা – প্রতিমন্ত্রী শাহে আলম দেশের সব সরকারি ক্রয়ে বাধ্যতামূলক ই-জিপি বাস্তবায়ন করা হবে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

করোনায় ডা. রেজোয়ানুল বারী শামিমসহ ৭৪ চিকিৎসকের মৃত্যু

Kishori
হালনাগাদ: সোমবার, ১০ আগস্ট, ২০২০
রেজোয়ানুল বারী শামিম

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ডা. রেজোয়ানুল বারী শামিম এর মৃত্যুর মধ্যে দিয়ে সারাদেশে এ পর্যন্ত ৭৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (অর্থোপেডিক্স) ডা. রেজোয়ানুল বারী শামিম (৪৯)। ডা. রেজোয়ানের বাড়ি বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ায়। মৃত্যুর সময় স্ত্রী ও দুই ছেলেমেয়ে রেখে গেছেন তিনি।

রোববার দুপুরে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিরাজঞ্জ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নজরুল ইসলাম জানান, ডা. রেজোয়ানুল বারী ওই হাসপাতালে রোগী দেখতে গিয়ে ১৫ দিন আগে করোনায় আক্রান্ত হন। এরপর তিনি চিকিৎসার জন্য বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

বগুড়া শজিমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, ডা. রেজোয়ানুল বারী শামিমকে গত ৩০ জুলাই দুপুর ১২টার দিকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। এক পর্যায়ে তার অবস্থার অবনতি হলে গত ৭ আগস্ট রাতে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। পরদিন ৯ আগস্ট রোববার সকালে তাকে ভেন্টিলেশন অবস্থায় সেনাবাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ২টার দিকে তার মৃত্যু হয়।


এ ক্যটাগরির আরো খবর..