× Banner
সর্বশেষ
নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মাদারীপুরে গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শশুর ও দুই ননদ গ্রেফতার মধুখালীতে দুদকের শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর পরিদর্শন মধুখালীতে বেড়াতে এসে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের মৃত্যু পাইকগাছার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আমুরকাটা বয়ারঝাপা সড়ক সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে -তথ্য উপদেষ্টা দেশে হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু  সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২ যুগেও হয়নি রাস্তা সংস্কারের কাজ চরম ভোগান্তিতে এলাকাবাসী

admin
হালনাগাদ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

মাহফুজার রহমান, ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ  দীর্ঘ প্রায় ২ যুগ ধরে সংস্কার না হওয়ায় বেহালদশা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শাহবাজার হতে পশ্চিম ধনীরাম আবাসন পর্যন্ত পাঁকা সড়কটির। দু’পাশে বিভিন্ন বৃক্ষরাজিতে আচ্ছাদিত এক সময়ের নয়নাভিরাম সড়কটির বেহালদশা যেন দেখার কেউ নেই।
সড়কটির দৈর্ঘ্য ৩.৪ কিলোমিটার। এ সড়কটি দিয়ে যাতায়াত করে চর মেখলি, চর পশ্চিম ধনীরাম, পশ্চিম ধনীরাম, পূর্ব ধনীরাম, প্রাণকৃষ্ণ, ঘোগারকুটি, চন্দ্রখানা গ্রামের প্রায় ত্রিশ হাজার মানুষ। প্রতি বছর বন্যার সময় এ সড়কটিই হয়ে ওঠে এখানকার মানুষদের যাতায়াতের একমাত্র পথ। এ পথেই উপজেলা সদরের সাথে যোগাযোগ এ জনপদের অধিবাসীদের।

শাহবাজার উচ্চ বিদ্যালয়, কুঠিবাড়ী মডার্ণ উচ্চ বিদ্যালয়, কুঠিবাড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসা, চর ধনীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম ধনীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম ধনীরাম সরকারটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্বধনীরাম ব্যাপারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের এ পথেই যাতায়াত করতে হয়।

দীর্ঘ দিন সংস্কার না হওয়ার পাশাপাশি ২০১৭ সালের প্রলয়ংকারী বন্যায় মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয় গুরুত্বপূর্ণ এ সড়কটি। গোটা সড়কটির দু’পাশের পাকা অংশসহ মাটি ধ্বসে পড়েছে। কোথাও কোথাও পাকা অংশের কোন চিহ্নই নেই। বহু যায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। দু’পাশে ভেঙ্গে গিয়ে অনেক স্থানে রাস্তা এতটাই সরু হয়ে গেছে যে দুর্ঘটনার ঝুঁকি নিয়েই চলাচল করছে বিভিন্ন যানবাহন।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আসিফ ইকবাল রাজিব বলেন, এটি ভিলেজ রোড টাইপ এ ক্যাটাগরির সড়ক। সড়কটি সংস্কারের জন্য গ্রাম্য সড়ক পূণর্বাসন প্রকল্পের আওতায় স্টিমেট পাঠানোর প্রক্রিয়া চলছে। আশাকরি অল্প সময়ের মধ্যে সড়কটি সংস্কারের কাজ শুরু হবে।


এ ক্যটাগরির আরো খবর..