× Banner
সর্বশেষ
পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী ছয় মাসের মধ্যে সারা দেশে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম চালু করা হবে -আইনমন্ত্রী ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে ভুয়া প্রচার বিষয়ে সতর্ক থাকার অনুরোধ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার  ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের খবরে কমেছে তেলের দাম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নন্দীগ্রামে সরকারী রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ

Kishori
হালনাগাদ: রবিবার, ৩ মে, ২০২০
রাস্তা দখল করে ভবন নির্মাণ

অসীম মোহন্ত,নন্দীগ্রাম  (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে সরকারি রাস্তার জায়গা জবরদখল করে পাকা ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে।
জানা গেছে, উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল গ্রামের তালপুকুর নামক স্থানে সরকারি ১নং খাস খতিয়ানভূক্ত মূল্যবান জায়গা জবরদখল করে স্থানীয় প্রভাবশালী হাবিবুর রহমান পাকা ঘর নির্মাণ কাজ করছে।
জায়গাটি সরকারি ১নং খাস খতিয়াভূক্ত হওয়ায় এতদিন এলাকার লোকজন চলাচলের রাস্তা হিসেবে ব্যবহার করে আসছে। জায়গাটি প্রভাবশালী হাবিবুর রহমানের বাড়ির নিকটবর্তী হওয়ায় তিনি জোরপূর্বক জবরদখল করে পাকা ঘর নির্মাণ করছে। স্থানীয়রা জানিয়েছে, হাবিবুর রহমান প্রভাবশালী হওয়ার কারণে কারো কথা না শুনে সরকারি জায়গায় পাকা ঘর নির্মাণ করছে। তিনি যে জায়গায় ঘর নির্মাণ করছে সে জায়গা দিয়ে এলাকার লোকজন চলাচল করে থাকে।
সে প্রভাবশালী হওয়ায় কেউ তার প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। এ বিষয়ে ৫নং ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সাথে কথা বললে তিনি বলেন, জায়গাটি সরকারি ১নং খাস খতিয়ানভুক্ত। হাবিবুর রহমান সেখানে পাকা ঘর নির্মাণ শুরু করে। আমি জানতে পেরে সেখানে গিয়ে তাকে সরকারি খাস জায়গায় পাকা ঘর নির্মাণ করতে নিষেধ করেছি। সে নিষেধ অমান্য করে পুনরায় ঘর নির্মাণ করছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতারের সাথে কথা বললে তিনি বলেন, সরকারি খাস জায়গায় ঘর নির্মাণের বিষয়টি শুনেছি। তা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..