× Banner
সর্বশেষ
চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত মাদারীপুরে পেঁয়াজের বাম্পার ফলন: ‘কালো সোনা’ ঘিরে স্বপ্ন বুনছেন কৃষকেরা ভারত থেকে ২ নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতির সাথে প্রধান বিচারপতির নেতৃত্বে প্রতিনিধিদলের সাক্ষাৎ

ACP
হালনাগাদ: বুধবার, ১৭ আগস্ট, ২০২২
রাষ্ট্রপতির সাথে প্রধান বিচারপতির নেতৃত্বে প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে বিচারপতিদের একটি প্রতিনিধিদল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে সাক্ষাৎ করেন। এ সময় প্রধান বিচারপতি রাষ্ট্রপতির কাছে ‘সুপ্রীম কোর্টের বার্ষিক প্রতিবেদন ২০২১’ পেশ করেন।

সাক্ষাৎকালে প্রধান বিচারপতি বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক ও বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া প্রধান বিচারপতি জানান যে, এবছর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের ৫০ বছরপূর্তি উৎসব বাংলাদেশ সুপ্রীম কোর্ট সাড়ম্বরে উদ্‌যাপন করবে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ সুপ্রীম কোর্টের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামলাজট কমানো ও বিচারপ্রার্থীদের ভোগান্তি কমিয়ে কিভাবে ন্যায়বিচার নিশ্চিত করা যায় সে ব্যাপারে বাংলাদেশ সুপ্রীম কোর্টকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, জনগণের ন্যায়বিচার নিশ্চিতকরণের মাধ্যমে বিচার বিভাগ স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলস প্রয়াস চালিয়ে যাবে।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..