× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

রাষ্ট্র ও সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্তের অভিযোগ অগ্রনী ব্যাংকের ডিজিএমের বিরুদ্ধে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
রাষ্ট্র ও সরকার বিরোধী ষড়যন্ত্র

অগ্রনী ব্যাংক ঝিনাইদহ আঞ্চলিক শাখার ডিজিএম মানস কুমার পালের বিরুদ্ধে রাষ্ট্র ও সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ উঠেছে। এসংক্রান্ত একটি অডিও ক্লিপসে তার প্রমাণ পাওয়া গেছে।

তথ্য নিয়ে জানা গেছে মানস কুমার পাল ঝিনাইদহ শাখায় যোগদান করার পর থেকেই একের পর এক বিতর্কিত কর্মকান্ড করে যাচ্ছেন। তিনি অফিসের স্টাফদের সামনে সরকার,বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন অশালীন ও কটুক্তি মন্তব্য করেন। কোন স্টাফ এর প্রতিবাদ করলে তাকে শাস্তিমুলক বদলি করা হয়।

সর্বশেষ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করার অডিও ক্লিপস বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। সেখানে বঙ্গবন্ধুকে অপরাধী হিসাবে আখ্যায়িত করেছেন এবং ব্রাশ ফায়ারে বঙ্গবন্ধু নিহত হওয়ায় তিনি স্বস্তি প্রকাশ করেছেন। নড়াইলসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়ি ঘরে হামলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ি করেছেন। এই পাপের ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অচিরেই পেতে হবে। তার পরিণতিও বঙ্গবন্ধুর মতোই হবে।

তার এই অডিও ক্লিপসের কথোপকথন শুনে ক্ষোভে ফুসে উঠেছেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের নেতৃবৃন্দরা। অবিলম্বে তারা এই কর্মকর্তার দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন। এব্যাপারে অগ্রনী ব্যাংক ঝিনাইদহ আঞ্চলিক শাখার ব্যবস্থাপক মানস কুমার পাল জানান,আমি কখনই এধরনের মন্তব্য করি নাই। কেউ আমার কন্ঠ এডিট করে অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচারের বিরুদ্ধে কেন প্রশাসনের সহযোগীতা নেননি পশ্নের জবাবে তিনি বলেন এগুলো করে আমার কিছুই হবে না। আপনারা যত পারেন আমার বিরুদ্ধে লিখতে থাকেন।


এ ক্যটাগরির আরো খবর..