× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরিতে তথ্য ক্যাডার কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে -তথ্য সচিব

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন

          তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, সরকারের কার্যক্রম মানুষের কাছে এবং জনগণের কথা সরকারের কাছে পৌঁছে দেয়ার মাধ্যমে বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তারা উভয়ের মাঝে সেতুবন্ধ কাজ করে। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে গুজব ও অপতথ্য প্রতিরোধে কর্মকর্তাদের অনুসন্ধানী এবং পেশাদারিত্বের সমন্বয়ে সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে।

          আজ রাজধানীর কল্যাণপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘বিসিএস (তথ্য) ৪২তম পেশাগত প্রবেশক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

          তথ্যসচিব আরো বলেন, ‘তথ্য ক্যাডার কর্মকর্তারা আগামী সংসদ নির্বাচন ও গণভোট কার্যক্রমে গুরুদায়িত্ব রয়েছে। প্রশাসন ও নির্বাচন কমিশনের সাথে সমন্বয় করে এ দায়িত্ব পালন করতে হবে। তিনি আরো জানান, কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে একটি ‘তথ্য একাডেমি’ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

          বিশেষ অতিথির বক্তব্যে প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর প্রশাসনিক ও আর্থিক বিধি-বিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে কর্মকর্তাদের আরো দক্ষ হতে হবে, যাতে সরকারের উন্নয়ন পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা যায়।’

          জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ হিরুজ্জামান এনডিসি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের  মহাপরিচালক খালেদা বেগম এবং গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল। অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে মোনাজাত করা হয়।

          ১২ সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে বিসিএস তথ্য ক্যাডারের ২২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

          প্রশিক্ষণে পিরোজপুর জেলা তথ্য অফিসার সাইফুদ্দিন আল মাদানী মহাপরিচালক পদক অর্জন করেন (সর্বোচ্চ সম্মাননা), মেধা তালিকায় সিলেট জেলা তথ্য অফিসার রকিবুল হাসান প্রথম, তথ্য অধিদফতরের ঢাকার তথ্য অফিসার মোছাঃ আফসানা মিমি ও খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন দ্বিতীয় এবং তথ্য অধিদফতরের ঢাকা তথ্য অফিসের তথ্য অফিসার নোবেল দে ও সাইফুদ্দিন আল মাদানী যৌথভাবে ৩য় স্থান অর্জন করেন।


এ ক্যটাগরির আরো খবর..