× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

রাশিয়ায় সন্তানের জন্ম হলে সাড়ে ছয় লাখ টাকা প্রণোদনা

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০

রাশিয়ার  সন্তান নেয়ার জন্য আর্থিক প্রণোদনাও ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জন্মহার কমে যাওয়াকে ভবিষ্যতের জন্য প্রত্যক্ষ হুমকি বলে উল্লেখ করেন তিনি।

টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধি স্থিতিশীল রাখা আমাদের ঐতিহাসিক দায়িত্ব। সন্তান নেয়া নতুন বাবা ও মার জন্য আর্থিক প্রণোদনা দেয়ার অঙ্গীকার করেন রাশিয়ার প্রেসিডেন্ট

তার অঙ্গীকার অনুসারে, প্রথম সন্তান নেয়ার জন্য বাবা ও মারা এককালীন সাত হাজার ছয়শ ডলার বা প্রায় সাড়ে ছয় লাখ টাকা পাবেন। অবশ্য ২০০৭ সাল থেকে দ্বিতীয় সন্তান নেয়ার জন্য এই পরিমাণ টাকা দেয়া হচ্ছে।

পুতিন জানান, ২০২৬ সাল পর্যন্ত এই প্রণোদনা দেয়া হবে। এখন সন্তান জন্ম দানকারী প্রজন্মটির জন্ম হয় গত শতকের নব্বইয়ের দশকে। তখন আর্থিক মন্দার কারণে জন্মহার কমে যায়। তার প্রভাব এখন আবার পড়ছে। এছাড়া দরিদ্র পরিবারের শিশুদেরকে আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দেন পুতিন। বর্তমানে শিশুর তিন বছর বয়স পর্যন্ত অর্থ পেয়ে থাকেন বাবা ও মা। নতুন পরিকল্পনায় শিশুর সাত বছর হওয়া পর্যন্ত অর্থ পাওয়া যাবে।

তথ্য-জার্মানির গণমাধ্যম ডয়চে ভেলের


এ ক্যটাগরির আরো খবর..