× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

ডেস্ক

রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এর বৈঠক

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সফরে ঢাকায় এসেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এর বৈঠক শুরু হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপি। অপরদিকে রাশিয়ার পক্ষে নেতৃত্ব দেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশে সফরের সময় রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তিগত সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা করবেন সের্গেই লাভরভ।

দুই পক্ষের আলোচনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি এবং এর প্রভাব ও রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পাবে বলে জানা গেছে।

এর আগে, এদিন সন্ধ্যা ৬টায় ঢাকায় পৌঁছান ল্যাভরভ। এসময় বিমানবন্দরে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান আব্দুল মোমেন। পরে তারা বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে ফটোসেশনে অংশগ্রহণ করেন।

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে ২ দিনের সফর করবেন।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সের্গেই ল্যাভরভ। পরে ধানমণ্ডির ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন তিনি। দুপুরে ভারতে জি-২০ সম্মেলনে অংশ নিতে দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..