× Banner
সর্বশেষ
আজ বুধবার (১০ জুন) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে

রাশিয়া যুক্তরাষ্ট্রকে নিরাপত্তার জন্য হুমকি ভাবছে

admin
হালনাগাদ: রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রকে জাতীয় নিরাপত্তার জন্য অন্যতম হুমকি হিসেবে বিবেচনা করছে। দেশটির নিরাপত্তা কৌশলসংক্রান্ত একটি নথিতে যুক্তরাষ্ট্রকে হুমকি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। রোববার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইংরেজি নতুন বছরের প্রাক্কালে ‘অ্যাবাউট দ্য স্ট্র্যাটেজি অব ন্যাশনাল সিকিউরিটি অব রাশিয়ান ফেডারেশন (রাশিয়া ফেডারেশনের জাতীয় নিরাপত্তার কৌশল সম্পর্কে) নামের ওই নথিতে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০০৯ সালে প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সময়ে করা নথিটির স্থলাভিষিক্ত হবে বর্তমান নথিটি। আগের নথিতে যুক্তরাষ্ট্র অথবা পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোকে নিরাপত্তা হুমকি মনে করেনি রাশিয়া।

নতুন নথিতে বলা হয়, বৈশ্বিক নিরাপত্তা ও আন্তর্জাতিক সংঘাত নিরসনে রাশিয়া তার ভূমিকাকে বাড়িয়েছে। আর রাশিয়ার এই ভূমিকা পশ্চিমাদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

এতে বলা হয়, জাতীয় নিরাপত্তায় নতুন নতুন হুমকির পরিপ্রেক্ষিতে রাশিয়াকে শক্তিশালী করা হচ্ছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্র দেশগুলোর বৈরী মনোভাব লক্ষ করা যাচ্ছে, যার মধ্য দিয়ে ওই দেশগুলো বৈশ্বিক বিভিন্ন ক্ষেত্রে নিজেদের আধিপত্য বজায় রাখতে চাইছে।

২০১৪ সালে ইউক্রেনের রাজনীতিতে রাশিয়ার হস্তক্ষেপের পর থেকে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্র ও এর ইউরোপীয় মিত্রদের সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে। গত বছরের শেষ নাগাদ সিরিয়াসহ বেশ কয়েকটি ইস্যুতে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটে।


এ ক্যটাগরির আরো খবর..