× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

অনলাইন ডেস্ক

রাশিয়া থেকে তেল আমদানির কারনে, দিল্লিকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র

admin
হালনাগাদ: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
রাশিয়া থেকে তেল আমদানির কারনে, দিল্লিকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র চায়না যে ভারত রাশিয়া থেকে বেশি পরিমাণে জ্বালানি তেল কিনুক। রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনতে পারে ভারত, এই আবহে দিল্লিকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে রাশিয়া থেকে ক্রমাগত তেল আমদানির পরিমাণ বৃদ্ধি করলে তার ফল ভুগতে হবে নয়াদিল্লিকে।

কারণ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রর বক্তব্য, তারা রাশিয়ার বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং আরও কড়া পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। এই আবহে ভারতকে তারা পাশে চাইছে।

এই বিষয়ে দিল্লি সফরে গিয়ে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দালীপ সিং দেখা করেন বিদেশ সচিব হর্ষ শ্রীংলার সঙ্গে।

তারপরই তিনি সাংবাদিকদের সঙ্গে আলোচনা করার সময় বলেন, ‘কেউ যদি এই নিষেধাজ্ঞাগুলিকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে তাদের এর ফল ভুগতে হবে৷’


এ ক্যটাগরির আরো খবর..