× Banner
সর্বশেষ
হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক হাওড়াঞ্চলের ধান যথাসময়ে কাটার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে – কৃষিমন্ত্রী গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার বিএনপি নেতার অফিসে হামলা চালিয়ে ভাংচুর, মারধর উত্তরাধিকার সূত্রে আমরা একটাপঙ্গু অর্থনীতি পেয়েছি – তথ্যমন্ত্রী ‎সংরক্ষিত নারী আসনে এমপির মনোনয়নে মনোনীত ঝিকরগাছার সাবিরা সুলতানা মুন্নী ঝিকরগাছায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৫ সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী

রাশিফল ২৫ শে মার্চ বৃহস্পতিবার

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/horoscope.jpg

সকলের আলাদা আলাদা রাশির জন্য ফল ও আলাদা হয়। আজ ২৫ শে মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতেই দেখে নিন আপনার আজকের রাশিফল। রাশিফল দেখে এড়িয়ে চলুন সকল বাধা বিপত্তি।

মেষঃ ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া একটি ফোন আপনার দিন বদলে দেবে। খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখুন। পরিবারের কেউ আপনার সঙ্গে কিছুটা সময় কাটাতে চাইবে। আজকের দিনে আর্থিক সমস্যার সমাধান হয়ে অনেক অর্থের মুখ দেখবেন।

বৃষভঃ আর্থিক সমস্যার সম্মুখীন হয়ে পিতা মাতার থেকে পরামর্শ নিন। কোন কিছুই নিজের ভাগ্যের উপর ছেড়ে দেবেন না। শিশুরা খেলার সময় নিজের দিকে খেয়াল দেবে। ওজন নিয়ন্ত্রণে রাখতে শরীর চর্চায় মন দিন। পারিবারিক অনুষ্ঠানে আপনি কেন্দ্রে থাকবেন।

মিথুনঃ সঙ্গিনীকে সময় দিতে না পারায়, সে ক্ষিপ্ত হতে পারে। কাজের মধ্য দিয়ে উত্তেজক পরিস্থিতির থেকে মুক্তি পেতে পারেন। অন্যদের নজরে আসবে আজকে। ব্যবসায়ীরা আজকের দিনে বুঝে শুনে বিনিয়োগ করুন।

কর্কটঃ আনন্দকর ভ্রমণে রয়েছে আপনার জন্য। আজকের দিনে আর্থিক সমস্যার সমাধান হয়ে অনেক অর্থের মুখ দেখবেন। কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে নিজের সাফল্য বাস্তবায়িত করুন। পরিবারের সকলের পরামর্শে ভালো কাজ করবেন।

সিংহঃ আজকের দিনে অন্যরা আপনার প্রশংসা করবেন। দীর্ঘ যাত্রার ক্ষেত্রে আপনার শরীর সঙ্গ নাও দিতে পারে। পূর্বে ঋণ দেওয়া অর্থ আজকের দিনে ফেরত পাবেন। ঘরের কাজে কিছুটা সময় নষ্ট হবে।

কন্যাঃ বিবাহিত জীবনের সেরা দিন হবে আজ। শরীরকে সুস্থ রাখতে যোগ ব্যায়াম করুন। ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাবেন। আজকের দিনে আর্থিক সমস্যার সমাধান হয়ে অনেক অর্থের মুখ দেখবেন।

তুলাঃ আজ নিজের প্রতিভার প্রকাশ করতে পারবেন। আজকের দিনে ছোট ছোট বিষয়েই আপনার মাথা গরম হয়ে যাবে। অবসর সময়টা বন্ধুদের সঙ্গে কাটাতে পারবেন। আজকের দিনে বাড়িতে অতিথির আগমনে আপনার আর্থিক সমৃদ্ধি হবে।

বৃশ্চিকঃ সাংসারিক ঝামেলা না বাড়িয়ে সামাল দেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে শরীর সুস্থ থাকবে। কিছুটা সময় বের করে নিজের সঙ্গে এক কাটান। বন্ধুদের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন।

ধনুঃ দূরের আত্মীয়র থেকে খুশির খবর পাওয়ার সম্ভাবনা। আজকের দিনে কিছুটা আরাম করতে পারবেন। জমি বিক্রির জন্য ভালো দাম পাবেন। ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সময় কাটবে। বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারবেন।

মকরঃ ভালোবাসার মানুষের থেকে ফোন পাবেন। নিজের ভালো লাগে এমন কাজ করুন। বিভিন্ন উৎস থেকে আর্থিক উপার্জন হবে। পছন্দের কাজ করতে চেয়েও সময় পাবেন না। বাচ্চাদের প্রতি বেশি উদার না হওয়াই ভালো।

কুম্ভঃ কাজের জায়গায় সমস্যা হবে। মানসিক শান্তি দেয় এমন কাজ করুন। ভালোবাসার মানুষের গোপন বিষয় জেনে দুঃখ পেতে পারেন। পয়সা কোন খাতে ব্যয় হচ্ছে খেয়াল রাখুন। ঝামেলার সম্মুখীন হবেন।

মীনঃ সংসারের কোন গোপন খবর আপনাকে আনন্দ দেবে। আত্মীয়দের সঙ্গে কথা বলে মনের কষ্ট হালকা করুন। পিতা মাতার স্বাস্থ্যের কারণে অর্থ ব্যয়ের যোগ। কাজের জায়গায় সমালোচনা এড়ান। ভালোবাসার মানুষের সঙ্গে বুঝে শুনে কথা বলুন।


এ ক্যটাগরির আরো খবর..