× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাশিফল দেখে বাধাগুলোকে পাশ কাটিয়ে ভালো গুলোকে বেছে নিন

Kishori
হালনাগাদ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
আজকের রাশিফল

রাশিফল দেখে, সেইমত চললে আপনার জীবনের সকল বাধার বিষয়ে আপনি অবগত হবেন। বাধাগুলোকে পাশ কাটিয়ে ভালো গুলোকে বেছে নিন। তবেই জীবনে আসবে সাফল্যের মুহূর্ত।

মিথুনঃ কোন জায়গায় গেলে, সেখান থেকে দ্রুতই বাড়ি ফেরার চেষ্টা করুন। নাহলে বাড়িতে উত্তেজনার পরিবেশ তৈরি হতে পারে। খোলা বা আঢাকা খাবার না খাওয়াই উচিত। কর্মক্ষেত্রে সাফল্য লাভের যোগ রয়েছে। কোন অপ্রত্যাশিত দিক থেকে আজকে আপনার আর্থিক যোগ রয়েছে। তবে আজকের দিনে নতুন বইয়ে মুখ গুঁজে থাকতে বেশি পছন্দ করবেন।

মেষঃ আজকের দিনে সামাজিক অনুষ্ঠানে যোগ দিন, আপনার মন ভালো থাকবে। বন্ধুর সমস্যার ফলে আপনার মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। আজকের দিনে বাইরের কাজ যত দ্রুত সম্ভব শেষ করে বাড়িতে অপেক্ষারত মানুষের সঙ্গে সময় কাটান। অর্থ সঞ্চয়ের গুরুত্ব বুঝুন।

বৃষঃ আজকের দিনে এই রাশির জাতক জাতিকাদের তাদের প্রতিবেশির সঙ্গে ঝগড়া বিবাদের যোগ রয়েছে। তবে আপনার মাথা ঠাণ্ডা রাখতে হবে। আপনি নিজে থেকে ঝামেলায় না জড়ালে, আপনাকে কেউ ঝামেলার মধ্যে নিয়ে যেতে পারবে না। ভালোবাসার মানুষের ছোঁয়ায় আজকের দিন সুন্দর হয়ে উঠবে। তবে অর্থের প্রয়োজনে মায়ের কিংবা মামা কিংবা মাতামহের সাহায্য পাবেন।

কর্কটঃ আপনার আশেপাশের ব্যক্তিদের মনে আপনার প্রভাব পড়বে, তা আপনার জন্য অত্যন্ত শুভ ইঙ্গিত বয়ে আনবে। প্রেমের যোগ আছে আজকের দিনে। সেই সঙ্গে এই রাশির আতক জাতিকারা আজকে কিছুটা রোম্যান্টিক দিন কাটাতে চলেছেন। যোগ ব্যায়ামের মাধ্যমে দিনের শুরু করতে পারেন, শরীর সুস্থ থাকবে।

কন্যাঃ আজকের দিনে এই রাশির ব্যক্তিরা বাচ্চাদের সঙ্গে বেশি সময় কাটালেও, আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। দিনের শুরু সমস্যা দিয়ে হলেও, শেষভাগে আপনি আনন্দ অনুভব করবেন। কর্মক্ষেত্রেও সফলতা আসবে। নিজের জন্য অনেকটা সময় পাবেন। পাশাপাশি ভালোবাসার মানুষের সঙ্গে বেশ কিছুটা সময়ও কাটাতে পারবেন।

তুলাঃ আর্থিক দিক থেকে আজকের দিনে অনেক সমৃদ্ধি লাভ হবে। যার ফলে আর্থিক ঋণের বঝা থেকে মুক্তি লাভ হবে। আপনার আকর্ষণীয় পার্সোনালিটির জন্য আপনি সকলের চোখে পড়বেন। সেইসঙ্গে আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে।

সিংহঃ পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ায়, পুরনো দিনের স্মৃতি চারণ হবে। বাড়ির সমস্যার কারণে কাজের জায়গায় আজকের দিনে মনমরা থাকবেন। আপনার সঙ্গিনী আজকে আপনাকে একটি চমৎকার দিন উপহার দেবে। আজকের দিনে বাচ্চাদের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারেন।

বৃশ্চিকঃ অর্থ বিষয়ক যে কোন সমস্যা থেকে আজকে মুক্তি পেয়ে যাবেন। পাশাপাশি আপনার আর্থিক উন্নতিও হবে। আজকের দিনে সকল জৌলুস থেকে দূরে গিয়ে আপনি একান্তে কিছুটা সময় কাটাতে পারেন। তবে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় বেশি আবেগ প্রবণ হয়ে পড়বেন না।

কুম্ভঃ বাড়ি পরিবর্তনের ইচ্ছা ত্যাগ করুন। নাহলে বিপদে পড়তে পারেন। ব্যস্ত জীবনের মধ্যে থেকেও আপনি নিজের জন্য আজকে কিছুটা সময় বের করতে পারবেন। বাচ্চাদের সঙ্গে আপনি সময় কাটানোর সময় তারা আপনার ইচ্ছা পূরণ নাও করতে পারে। তবে তাতে মেজাজ হারাবেন না।

মীনঃ এই রাশির ব্যক্তিদের বিদেশে কোন জমি থাকলে, তা বিক্রির বিষয়ে আজকে ভালো দাম পেতে পারেন। ব্যবসায়ীরা আজকের দিনে ক্ষতির সম্মুখীন হতে পারেন। আজকের দিনে কোন নতুন কিছু শেখার ক্ষেত্রে আপনাকে অনেকে বেশি বয়স্ক মনে করলেও, আপনি ভেঙ্গে পড়বেন না।

ধনুঃ নিজের সমস্যা ভুলে গিয়ে পরিবারের লোকজনদের সঙ্গে সময় কাটান। তবে তাদের সঙ্গে আপনি সময় কাটাতে না পারলে, কিছুটা মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়বেন। ব্যবসার প্রয়োজনে কাউকে পুঁজির জোগার করে দিতে বলতে পারেন।

মকরঃ পরিবারের কারো কাছ থেকে অর্থ ধার নিলে, আজই তাঁকে শোধ দিয়ে দিন। নাহলে বিপদে পড়তে পারেন। হঠাত কোন খবর, পরিবারের সকলের জন্য একরাশ খুশি বয়ে আনবে। আজকের দিনে প্রেমের সুযোগ হারালে, খুব আফশোস করবেন।


এ ক্যটাগরির আরো খবর..