× Banner
সর্বশেষ
মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

রাশিফল থেকে দেখে নিন কেমন কাটবে আপনার আজকের দিন

Dutta
হালনাগাদ: বুধবার, ৯ জুন, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/wednesday-horoscope.jpg
wednesday horoscope

আজ ৯ জুন বুধবারের রাশিফল থেকে মিলিয়ে দেখে নিন কেমন কাটবে আপনার আজকের দিন। কোন বাঁধা বিঘ্ন থাকলে, তা এড়িয়ে চলুন, আর বেছে নিন সঠিক পথ।

মেষঃ বাড়ির চারপাশ পরিষ্কার মন দিন। অন্যের সমালোচনা করে আপনি নিজেও সমালোচিত হবেন। এই রাশির জাতক জাতিকাদের আজকের দিনে অনেজ নতুন বন্ধু হবে। ঘরের প্রয়োজনের জিনিস কিনে আর্থিক সংকটে পড়বেন।

বৃষভঃ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনায়, ভালো পথ পাবেন। আজকের দিনে সব কাজ আপনার ইচ্ছানুসারে চলবে। শ্বশুরবাড়ির পক্ষ থেকে পাওয়া খারাপ খবরে মন খারাপ হয়ে যাবে। পরিবারের কারো শারীরিক সমস্যার কারণে ভ্রমণের পরিকল্পনা ভেস্তে যাবে।
মিথুনঃ সময়ের আগে সবকিছু শেষ করতে সক্ষম হবেন। কাজের ফাঁকে আজ কিছুটা আরাম করতে পারবেন। অবসর সময় অকাজে নষ্ট করলে, মেজাজ খারাপ থাকবে। বন্ধুদের সঙ্গে বিকেলে ভ্রমণ কালে ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হবে।

কর্কটঃ বাচ্চাদের পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়ে খুশি হবেন। অন্যদের সঙ্গে নিজের খুশি ভাগ করে নিলে মন ভালো থাকবে। চারপাশের ঘটনার পেছনে নজর দিন। অতিরিক্ত অর্থ সুরক্ষিত স্থানে রাখুন।

সিংহঃ ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সময় কাটবে। কাউকে ঋণ দেওয়া আগে লেখা পড়া করিয়ে নেবেন। কাজের ফাঁকে কিছুটা সময় বের করে ভালোবাসার মানুষের সঙ্গে কাটান। সন্ধ্যের সময় বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে সুন্দর সময় কাটবে।

কন্যাঃ কিছু না করেই অন্যদের আকর্ষণ পাবেন। সকলের কথায় কান দিয়ে নিজের সমস্যার সমাধান খুঁজুন। সময়ে পেয়েও পছন্দের কাজ করতে পারবেন না আজ। অন্যের সাহায্যে অর্থ উপার্জনে সক্ষম হবেন।

তুলাঃ মানুষের থেকে দূরে গিয়ে সমস্যায় পড়তে পারেন। আজকের দিনে বেশি ক্ষমতাবান হওয়ায়, যে কোন কাজ অর্ধেক সময়ে শেষ করতে পারবেন। ভালোবাসার মানুষের সঙ্গে কাটানো সুন্দর সময়গুলো স্মরণ করুন। পরিবারের সদ্যসদের সঙ্গে একটি সুন্দর সময় কাটবে।

বৃশ্চিকঃ অফিসের সমস্যা সমাধান করতে গিয়ে কিছুটা উত্তেজিত হয়ে পড়বেন। দিনের শুরতে অর্থ ব্যয় হলেও, শেষের দিকে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে আজকে। ভালোবাসার মানুষের থেকে সারপ্রাইজ পেতে পারেন আজকে। কোন অনুষ্ঠানে গিয়ে নতুন বন্ধু তৈরি হবে।

ধনুঃ ভালোবাসার মানুষকে কষ্ট দেওয়া ঠিক নয়। সন্তানের শারীরিক অসুস্থতার কারণে আপনি কিছুটা বিচলিত হবেন। কাজের চাপে পরিবার এবং বন্ধুদের সময় দিতে না পারায় মন খারাপ লাগবে। অন্যের সমালোচনা করে আপনি নিজেও সমালোচিত হবেন।

মকরঃ সমস্যা থেকে দূরে থাকুন। মনের শান্তির জন্য উত্তেজনা থেকে দূরে থাকুন। ভুল যোগাযগের কারণে আজকের দিনে এই রাশির ব্যক্তিরা সমস্যায় পড়বেন। পূর্বে ঋণ দেওয়া অর্থ ফেরত পাবেন।

কুম্ভঃ বিদেশের জমি আজকের দিনে ভালো দামে বিক্রি করতে পারবেন। বন্ধুর সাহায্যে মানসিক অশান্তি থেকে বেরিয়ে আসুন। কর্মক্ষেত্রে সতর্কতার সঙ্গে কাজ করুন। মন ভালো রাখতে গান শুনুন।

মীনঃ কাছের বন্ধু চোখের জল মুছিয়ে দিতে সাহায্য করবে। ভালো জিনিসের দিকে মন টানবে। জিনিসপত্র সম্পর্কে যত্নবান হোন, নাহলে চুরি যেতে পারে। আপনার জীবন যাপনের ভঙ্গি দেখে বাবা মা চিন্তায় পড়বেন।

 


এ ক্যটাগরির আরো খবর..