× Banner
সর্বশেষ
পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী ছয় মাসের মধ্যে সারা দেশে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম চালু করা হবে -আইনমন্ত্রী ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে ভুয়া প্রচার বিষয়ে সতর্ক থাকার অনুরোধ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার  ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের খবরে কমেছে তেলের দাম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

অনলাইন ডেস্ক

রাণীশংকৈল প্রেস ক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন, বইছে উৎসবের আমেজ

admin
হালনাগাদ: রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
রাণীশংকৈল প্রেস ক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন, বইছে উৎসবের আমেজ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী বৃহস্পতিবার  (০৪ নভেম্বর )। নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে চলছে উৎসবের আমেজ। ভোটারদের কাছে গিয়ে জানাচ্ছেন প্রেস ক্লাবের উন্নয়নের নানা ভবিষৎ পরিকল্পনার প্রতিশ্রুতি। শেষ মুহুর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে
প্রতিবারের মত এবারও রাণীশংকৈল প্রেস ক্লাবে কর্মরর্ত সাংবাদিকদের অংশগ্রহণে গোপন ব্যালেট পেপারের মাধ্যমে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মূল সভাপতি, সহ-সভাপতি  ও সাধারণ সম্পাদক এই তিনপদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং বাকি পদ গুলোতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচিত হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে লড়ছেন মোহনা টেলিভিশন রাণীশংকৈল প্রতিনিধি ফারুক আহম্মেদ, দৈনিক ভোরের কাগজ পত্রিকার রাণীশংকৈল প্রতিনিধি মোবারক আলী, সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের সময় পত্রিকার রাণীশংকৈল প্রতিনিধি আনোয়ার হোসেন আকাশ ও দৈনিক করতোয়া পত্রিকার রাণীশংকৈল প্রতিনিধি মোঃ বিপ্লব  সহ-সভাপতি পদে দৈনিক আজকের প্রতিভা পত্রিকার রাণীশংকৈল প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার রাণীশংকৈল প্রতিনিধি আনোয়ার হোসেন জীবন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন পরিচালনার জন্য দৈনিক উত্তর বাংলা পত্রিকার রাণীশংকৈল প্রতিনিধি আনিসুর রহমান বাকী, দৈনিক আজকের পত্রিকা পত্রিকার রাণীশংকৈল প্রতিনিধি খুরশিদ আলম শাওন ও দৈনিক উত্তরা পত্রিকার রাণীশংকৈল প্রতিনিধি মোঃ নুরুল হক কে নিয়ে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য খুরশিদ আলম শাওন বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে একটি সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন  করার লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছি। ইতিমধ্যে সবধরণের প্রস্তুতি শেষ হয়েছে। ০৪ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..