রাণীশংকৈল পাইলট পরীক্ষা কেন্দ্রে শতভাগ উপস্থিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: সারাদেশের ন্যায় ২রা ফেব্রয়ারী রাণীশংকৈল উপজেলায় এসএসসি, ভোকেশনাল ও সমমানের পরীক্ষা ৭ টি কেন্দ্রে অনূষ্ঠিত হয়। উপজেলায় মোট ৪ হাজার ১৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে শতভাগ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রাপ্ত তথ্যমতে, পাইলট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৭৭০ জন। রাণীশংকৈল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭১২ অনূপস্থিত ৪, অলিমুদ্দিন সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬২১ অনূপস্থিত ৪। কুসুমদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮৪৩ অনূপস্থিত ২ জন, আবাদ তাকিয়া মাদ্রাসা কেন্দ্রে ৩৬৬ অনূপস্থিত ১৭ জন ও ১ জন বহিস্কার হয়। রাণীশংকৈল কারিগরি বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত ১৫৪ এবং অনুপস্থিত ৪ জন, নেকমোরদ কারিগরি মহাবিদ্যালয় কেন্দ্রে ৯১ পরীক্ষার্থীর মধ্যে ২ জন অনুপস্থিত ছিলেন।

পরীক্ষা কেন্দ্র গুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা, সহকারি কমিশনার (ভূমি)সোহাগ চন্দ্র সাহা পরিদর্শন করেন। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।