× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

রাণীনগরে ১৭ দিনেও ধর্ষককে গ্রেফতার করতে পারেনি পুলিশ

Kishori
হালনাগাদ: সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী এক যুবতিকে ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়েরের ১৭ দিন পেরিয়ে গেলেও এখনো ধর্ষককে গ্রেফতার করতে পারেনি রাণীনগর থানা পুলিশ। ফলে সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে শঙ্কায় পরেছেন পরিবারটি। বিস্কুট খাওয়ানোর কথা বলে ওই প্রতিবন্ধী যুবতিকে ধর্ষন করেছে প্রায় ৬০ বছর বয়সি এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছিলো উপজেলার আতাইকুলা পালপাড়া গ্রামে।

জানা গেছে, রাণীনগর উপজেলার আতাইকুলা পালপাড়া গ্রামের মৃত দুলাল চন্দ্রের ছেলে গোবিন্দ চন্দ্র ওরফে সুটকা পাল (৬০) গত ১০ এপ্রিল বুধবার সকাল অনুমান সাড়ে ৯ টায় একই গ্রামের একই সম্প্রদায়ের জনৈক ব্যক্তির বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী মেয়ে (২৪) কে বিস্কুট খাওয়ানোর কথা বলে কৌশলে গোবিন্দ চন্দ্র ওরফে সুটকা পাল তার বাড়ীতে ডেকে নিয়ে যায়। এর পর তাকে ধর্ষন করে ছেরে দিলে প্রতিবন্ধী যুবতি বাড়িতে এসে কিছুটা ইশারা ইঙ্গিতে তাকে ধর্ষনের কথা বলে এবং প্রচন্ড ব্যথা অনুভবের কথা বলে।

বিষয়টি ধীরে ধীরে জানাজানি হয়। জানা জানি হওয়ার পর থেকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হলে প্রবাভশালী কিছু ব্যক্তি সামাধানকারীরা কৌশলে ধর্ষককে পালিয়ে দেয়। এ ঘটনায় ওই প্রতিবন্ধীর বাবা বাদী হয়ে গত ১২ এপ্রিল শুক্রবার গোবিন্দ চন্দ্র ওরফে সুটকা পালকে আসামি করে রাণীনগর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। মামলার দিনই দুপুরে যুবতিকে মেডিকেল চেকআপ সম্পন্ন করা হয়। মামলার ১৭ দিন পেরিয়ে গেলেও এখনো মামলার আসামি ধর্ষককে গ্রেফতার করতে পারেনি রাণীনগর থানা পুলিশ। ফলে সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে পরিবারের লোকজন শঙ্কায় পরেছেন।

এ ব্যাপারে প্রতিবন্ধীর মা বলেন, মামলার আসামি ধর্ষক গোবিন্দ চন্দ্র ওরফে সুটকা পাল এখনো গ্রেফতার হয়নি। তবে পুলিশের লোকজন আমাদেরকে সুষ্ঠু বিচার পাওয়ার বিষয়ে আশ্বস্ত্য করেছেন। আসা করছি ন্যায় বিচার পাবো। এত দিনেও আসামি গ্রেফতার না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তিনি।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সেলিম জানান, ধর্ষক পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, আসামি পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। আসামি দেশের যে প্রান্তেই থাকনা কেন সন্ধান পাওয়া মাত্রই তাকে গ্রেফতার করা হবে। এছাড়া সুষ্ঠু বিচারে যতটুকু আইনি সহায়তা প্রয়োজন তা করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..