× Banner
সর্বশেষ
দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   বাংলাদেশের সঙ্গে সংসদীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপালের স্পিকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাজেটে শুল্ক বৃদ্ধি: বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় মাছ আমদানি প্রায় বন্ধের পথে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী

রাণীনগরে সড়ক দূর্ঘটনায় আহত রেজাউলের মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
রাণীনগরে সড়ক দূর্ঘটনায় আহত রেজাউলের মৃত্যু

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সড়ক দূর্ঘটনায় আহত রেজাউল ইসলাম (৪২) মারা গেছেন।

রবিবার ২৭ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি। নিহত রেজাউল ইসলাম উপজেলার কালীগ্রাম দিঘীরপাড় গ্রামের মৃত আফছার আলীর ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যার পর রেজাউল ইসলাম ব্যবসায়ীক কাজ শেষে আবাদপুকুর থেকে হেটে বাড়ি ফিরছিলেন। পথি মধ্যে আবাদপুকুর-পতিসর সড়কের মরুপাড়ার জীবনের কবরস্থানের অদুরে পৌঁছলে পিছন থেকে এক মটরসাইকেল আরোহী স্ব-জোরে ধাক্কা দেয়। এতে রেজাউল ইসলাম এবং মটরসাইকেল আরোহী দুলাল হোসেন (৪৫) গুরুত্বর আহত হন।

আহতদের উদ্ধার করে নওগাঁ হাসপাতালে ভর্তি করালে সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় রাতেই দুইজনকেই রাজশাহী হাসপাতালে স্থানান্তর করা হয়। রবিবার সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় আহত রেজাউল ইসলাম মারা যান। আহত মটরসাইকেল আরোহী দুলাল হোসেন একই এলাকার কালীগ্রাম মাঝিপাড়া গ্রামের কেয়ামতুল্লার ছেলে।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, সড়ক দূঘর্টনায় আহত রেজাউল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন বিষয়টি আমি শুনেছি।


এ ক্যটাগরির আরো খবর..