× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

রাণীনগরে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের রাণীনগর বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এক অনুষ্ঠানে মধ্য দিয়ে রাণীনগর বাজারে এ শাখার উদ্বোধন করা হয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাণীনগর বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের শাখার উদ্বোধন করেন প্রধান অতিথি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের এমডি এন্ড সিইও কাজী ওসমান আলী।

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের রাণীনগর বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের শাখার ম্যানেজার আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের নওগাঁ শাখা এসইও ম্যানেজার আজিজুল হক, রাণীনগর শের-এ বাংলা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোফাখ্খার হোসেন পথিক, রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ। এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..