× Banner
সর্বশেষ
পিটিএ চুক্তির অগ্রগ‌তি নিয়ে প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের আলোচনা গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন মির্জাগঞ্জ শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের ইফতার মাহফিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পররাষ্ট্র মন্ত্রীকে লেখা বিরোধীদলীয় নেতার চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ঈদে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে নামতে দেয়া হবে না – ডিএমপি কমিশনার ভারতের কাছে বাড়তি ডিজেল চেয়েছে বাংলাদেশ ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর – আইজিপি শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

রাণীনগরে মুজিববর্ষ জাতীয় স্কুল কাবাডি ফাইনাল খেলা অনুষ্ঠিত

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে নওগাঁর রাণীনগরে মুজিববর্ষ জাতীয় স্কুল কাবাডি প্রতিযোগীতা ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে নওগাঁ জেলা পুলিশের আয়োজনে রাণীনগর আল আমিন দাখিল মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি মো: ইসরাফিল আলম।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম সহ আরো অনেকেই।

খেলায় বালক দলের মধ্যে গহেলাপুর উচ্চ বিদ্যালয় ও ত্রিমোহনী উচ্চ বিদ্যালয় অংশগ্রহন করে। এতে ত্রিমোহনী উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়। এছাড়া বালিকা দলের মধ্যে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় ও আতাইকুলা জণকল্যান উচ্চ বিদ্যালয় অংশগ্রন করে। এতে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় দল বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..