× Banner
সর্বশেষ
পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদারের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামিসা হত্যা মামলার বিচার ৬ কার্যদিবসে সম্পন্ন ঘোষিত রায়ে সন্তোষ প্রকাশ আইনমন্ত্রীর ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিটি নাগরিককে সম্পৃক্ত হতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক মন্ত্রী-এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

রাণীনগরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ মার্চ, ২০১৯

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপন উপলক্ষে রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিআরডিবি অফিস চত্বরে গিয়ে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলা পরিষদ হল রুমে পুরুষ্কার বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল জলিল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: শহীদুল ইসলাম, রাণীনগর শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয়ে অধ্যক্ষ মফাখ্খর হোসেন খান পথিক, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চন্দন কুমার মহন্ত, সদর ইউপি চেয়ারম্যান মো: আসাদুজ্জামান পিন্টু প্রমুখ। এছাড়াও মুক্তিযোদ্ধাসহ সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..