× Banner
সর্বশেষ
নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর সিলেট মৌলভীবাজারের জুড়ীতে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন শ্রমমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, তথ্য গোপন ও আর্থিক দুর্নীতির অভিযোগ হজ পালনে নতুন নিয়ম সৌদির একদিনের সরকারি সফরে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি

রাণীনগরে গৃহবধুকে ধর্ষণের চেষ্টা যুবক আটক

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Naogaon-Raninagar-Arest-1.jpg

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে এক গৃহবধুকে জোরপূর্বক ধর্ষন চেষ্টার সময় লালমন চৌধুরী (৩০) নামে এক যুবককে হাতে নাতে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত লালমন চৌধুরী নওগাঁর মান্দা উপজেলার মিঠাপুর গ্রামের মৃত মোহন চন্দ্রের ছেলে।

জানা গেছে, আটক লালমন চৌধুরী রাণীনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জনৈক এক গৃহবধু (২১) কে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। এরই একপর্যায়ে সোমবার দিনগত রাত অনুমান ১০ টায় গৃহবধু রাতের খাবার খেয়ে শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। এ সময় লালমন চৌধুরী কৌশলে ওই গৃহবধুর শয়ন ঘরে প্রবেশ করে গৃহবধুকে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায়।

এ সময় গৃহবধুর চিৎকারে প্রতিবেশি লোকজন ছুটে এসে যুবককে হাতে-নাতে আটক করে। মঙ্গলবার সকালে স্থানীয়রা লালমনকে রাণীনগর থানা পুলিশে সোর্পদ করে। এদিন দুপুরে ওই গৃহবধু বাদি হয়ে জোরপূর্বক ধর্ষন চেষ্টার অভিযোগে আটক যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ গৃহবধুর বরাত দিয়ে বলেন, দীর্ঘদিন ধরে ওই গৃহবধুর স্বামী-শ্বশুর ইন্ডিয়াতে থাকে। ওই বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকার সুযোগে ঘরে ঢুকে ধর্ষন চেষ্টা চালায় লালমন চৌধুরী। এঘটনায় গৃহবধু বাদি হয়ে দুপুরে মামলা দায়ের করেছেন। আসামিকে মঙ্গলবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..