× Banner
সর্বশেষ
এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী

রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপিত হেলাল সম্পাদক দুলু

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Naogaon-Raninagar-Alig-Sommelon.jpg

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে স্থাণীয় এমপি আনোয়ার হোসেন হেলালকে সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে রাণীনগর উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির সহ-সভাপতি হলেন, আব্দুল বারেক মোল্লা, ড. ইউনুছ আলী, আনোয়ার হোসেন, আবুল হাসনাত খাঁন হাসান, ফরিদা বেগম, যুগ্ন সাধারণ সম্পাদক হলেন, গোলাম হোসেন আকন্দ (গোল্লা), আব্দুল আরিফ রাঙ্গা, ছাফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু ও আব্দুল খালেককে প্রচার সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ দুলুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।

এছাড়া সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার ও আনোয়ার হোসেন হেলাল, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এছাড়াও জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংসগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..