রাজিহার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এর কাজের শুভ উদ্বোধন

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন পরিষদের নতুন কমপ্লেক্সের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে ইউনিয়নের বাশাইল বাজার সংলগ্ন ওয়াপদা বেড়ী বাঁধের পাশে ৫২ শতাংশ ভূমির উপর ১ কোটি ৪৮ লক্ষ টাকা ব্যায়ে আধূনিক মডেলের নতুন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন। রাজিহার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বিজয় কৃষ্ণ রায়, সহ-সভাপতি হরেকৃষ্ণ হালদার, যুগ্ম সাধারণ সম্পাদক হরিপদ গাইন, ইউপি সদস্য রাশেদুল ইসলাম খায়ের, ইউনিয়ন স্বেচ্ছাসেবক সভাপতি ফকরুল ইসলাম, কমপ্লেক্সের ঠিকাদার শহীদুল ইসলাম পাইক, সমাজ সেবক মঞ্জু মোল্লা, মফিজ ফকির, যোনায়েত মোল্লা, জুলহাস মোল্লা প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।